স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় উপজেলা টিআর তহবিলের অর্থায়নে শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভার উপজেলার শিমুলয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামান।
উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের টিআর উন্নয়ন তহবিল থেকে মোট ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বাই-সাইকেল উপহার স্বরূপ প্রদান করা হয়। এসময় প্রতিটি বাই-সাইকেল এর সাথে একটি করে হেলমেট, লক ও ১টি হর্ণ দেওয়া হয়।
এ বাই-সাইকেল বিতরণের সময় ইউপি প্রশাসক কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাপাড়া দারুল উলুম মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা মো. মাহবুবুল হাসান। এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব শরিফুল ইসলাম, ইউপি সদস্যগণ, ৪টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান শেষে বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। অভিভাবকরাও ইউনিয়ন প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



