ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন শাওন সরকার

0
61

স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেঁতুলঝড়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এই উৎসব আমাদেরকে আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা তা সবার সঙ্গে ভাগাভাগি করি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের দায়িত্ব।”
ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, “আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি, এই হোক ঈদের অঙ্গীকার।”
তিনি সবার সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তেঁতুলঝড়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here