দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আরিফ

0
85

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাভার সদর ইউনিয়নবাসী সহ সমগ্র দেশবাসীকে অগ্রিম পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার সদর ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। রমজানের আত্মসংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের ধনী-গরিব সবাই একসঙ্গে এই উৎসব ভাগাভাগি করে নেয়। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের মুখেও ঈদের হাসি ফোটাতে সহযোগিতা করেন। এসময় চেয়ারম্যান আরিফ আরও বলেন, ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। আমরা যে যেখানেই থাকি না কেন—পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে ঈদের প্রকৃত শিক্ষা।
তিনি সাভার সদর ইউনিয়নবাসী সহ দেশের সকল মানুষের সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদ-উল ফিতর-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “সবাই ভালো থাকুন,নিরাপদে থাকুন, গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ান। ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ।” ঈদ মোবারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here