সাভারে ধানের শীষের পক্ষে পৌর ছাত্রদলের গণসংযোগ

0
4

স্টাফ রিপোর্টার: ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সাভার পৌর এলাকার শাহীবাগ, মজিদপুর, ঈমানদিপুর ও পাকিজা এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক শামানুর মিনহাজ, কাওসার মোল্লা কাকন, আশিকুল ইসলাম নয়ন, সাভার মডেল কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর ইসলাম, মালেশিয়া উত্তর প্রদেশ তামান্ডা বিএনপির সভাপতি মো:রুবেল, যুবদল নেতা নাজমুল ইসলাম রুবেলসহ ছাত্রদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে তাজ খান নাঈম বলেন, “ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। সাভার ও আশুলিয়ার মানুষের উন্নয়নে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দেবেন।”
তিনি আরও বলেন, তরুণ সমাজ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামী নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই তার প্রতিফলন ঘটবে।
গণসংযোগে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here