স্টাফ রিপোর্টার:সাভারে ভাকুর্কা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ফিরিঙ্গি কান্দা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাকুর্কা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল মমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন মোক্তার হোসেন আসাদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য খালেকুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



