সাভারে শিক্ষা উপকরণ ও সেবামূলক কার্যক্রম নিয়ে পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

0
179

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাভারে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। বুধবার সাভারের অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ, প্রাথমিক চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানীয় জল ও ওরস্যালাইন বিতরণ করা হয়।

এই মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদের পরীক্ষার সময় স্বাস্থ্য সুরক্ষা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে। তারা ছাত্রদলের এমন ব্যতিক্রমী ও দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here