সাভারে শৃঙ্খলা ভঙ্গে কঠোর পদক্ষেপ: প্রশংসায় ভাসছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল

0
85

স্টাফ রিপোর্টার:সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজির অভিযোগ ও বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় প্রশংসায় ভাসছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। গত ২০ ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমির হামজা-কে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ মাহফুজ ইকবাল।
একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক ছাত্রনেতা আরমান হোসেন বাবু-কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বার্তা প্রেরণ করেন জেলা উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এ ধরনের দ্রুত ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ। তারা মনে করছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় ছাত্রদলের এ শাখা এখন অনেক বেশি সক্রিয় ও শক্তিশালী। অপরাধের সঙ্গে জড়িত কেউই সংগঠনে স্থান পাবে না—এমন বার্তা সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে বলে মন্তব্য করেন অনেকে। বিশেষ করে সাভার ও আশুলিয়া এলাকায় এ ঘটনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “ঢাকা জেলা উত্তর ছাত্রদলে কোনো অপরাধীর স্থান হবে না। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত রাখবো।”

স্থানীয়রা বলছেন, সংগঠনের এই স্বচ্ছতা ও জবাবদিহিতার উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ছাত্র রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here