Home Blog Page 20

সাভারে ছাত্র হত্যার একাধিক মামলার আসামি আওয়ামী নেতা মোবাইল মনির গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে একাধিক ছাত্র হত্যা মামলার আসামি সাভার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন(মোবাইল মনির)-কে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাভার সিটি সেন্টার শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির সাভার সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ছাত্র হত্যা সংক্রান্ত ৫টি মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে ছাত্র জনতার ওপর হামলা ও গুলি চালানোর ঘটনা ঘটে, যাতে শতাধিক ছাত্র-জনতা নিহত হয়। পরবর্তীতে নিহতদের স্বজনরা হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এসব মামলার এক আসামি হিসেবে মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির অভিযুক্ত। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভার সিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, বিকেলে মোবাইল মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় বিপিএটিসির কর্মকর্তা নিহত,মানববন্ধন করে বিচার দাবি

0

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানী নিহতের ঘটনায় দোষী বাস চালকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, এ ঘটনায় বিপিএটিসির স্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এসময় মানববন্ধনে উপস্থিত বিপিএটিসির সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, ‘দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মো. রুস্তম রাব্বানী আজ সকালে (মঙ্গলবার) মারা যান। এ ঘটনায় বিপিএটিসি পরিবার মর্মাহত। সারাদেশে যেসব সড়ক দুর্ঘটনা ঘটছে, তাতে মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছেন এবং পঙ্গু হচ্ছেন। এসব ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন। আমরা সড়ক দুর্ঘটনারোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও রুস্তম রাব্বানী হত্যাকাণ্ডের জন্য দায়ীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।’

বিপিএটিসি কর্মচারী ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘রুস্তম রাব্বানী আমাদের প্রতিষ্ঠানের একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন এবং মানুষ হিসেবেও অত্যন্ত ভালো মনের অধিকারী ছিলেন। তার এমন অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। তার পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তার দুজন ছোট কন্যা সন্তানও রয়েছে। তাই আমি দোষী বাস চালকের শাস্তির পাশাপাশি বাস কর্তৃপক্ষের কাছে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের সামনের সড়কে সড়ক গতিরোধক স্থাপন করার দাবি জানাই।’

গত রোববার (৫ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি ৩নং গেইটের সামনে সড়ক পারাপারের সময় পেছন দিক থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন রুস্তম রাব্বানী। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় বিপিএটিসির স্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ ওসি সওগাতুল আলম

0

স্টাফ রিপোর্টার: হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪ এর সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম। 

রবিবার (৫ডিসেম্বর) সকালে গাজীপুরস্থ রিজিওন পুলিশ সদরদপ্তরে হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের মাননীয় এডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিয়া।

এসময় তিনি হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪ এর সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার তুলে দেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব সওগাতুল আলম এর হাতে।

পেশাদার,দক্ষ,সাহসী ও নিরেপক্ষ পুলিশ কর্মকর্তা সওগাতুল আলম শ্রেষ্ঠ ওসির সম্মাননায় ভূষিত হওয়ায় দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবাপ্রাপ্তি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র শুভ কামনা ও প্রীতি জানিয়েছেন তাকে।

ওসি সওগাতুল আলম পুলিশের বিভিন্ন স্টেশনে সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের লক্ষ্য অনুযায়ী পুলিশ বাহিনীর সুনাম অর্জনে কাজ করে যাচ্ছেন।

সওগাতুল আলম ছোট বেলা থেকেই লেখাপড়ায় ও সামাজিক কাজে মনোযোগী ছিলেন। প্রাথমিক শিক্ষা জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত নিজেকে অগণিত সামাজিক ও দায়িত্বশীল কাজে নিয়োজিত করেছেন এবং পুলিশ বাহিনীর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সহকর্মী ও পুলিশিং সেবা প্রার্থীদের কল্যাণে কাজ করে সাধারণ মানুষ এবং পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে নন্দিত হয়েছেন।

এছাড়াও নয়া উপাধির শুভক্ষণে পুলিশি সেবা দিয়ে এগিয়ে থাকা সওগাতুল আলম নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন। এই পুলিশ কর্মকর্তার পেশাগত জীবনে আরও সমৃদ্ধি কামনা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সাভারে ছাত্রদলের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার: সাভারে ঢাকা জেলা ছাত্রদলের পক্ষে ছিন্নমূল পথশিশু ও ভাসমান মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার রাতে সাভার বাসস্ট্যান্ড, থানা বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, গেন্ডাসহ বিভিন্ন স্থানে গভীর রাতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই মহৎ উদ্যোগে নেতৃত্ব দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

শীতের তীব্রতায় কষ্ট পোহানো এসব মানুষদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া ছিল ঢাকা জেলা ছাত্রদলের মানবিক প্রচেষ্টা। 

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান, থানা ছাত্রদলের নেতা পাভেল খান ইফতি এবং ফয়সাল আহমেদ বাবু প্রমুখ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।

শীতের তীব্রতায় কষ্ট পোহানো এসব মানুষদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া ছিল ঢাকা জেলা ছাত্রদলের মানবিক প্রচেষ্টা। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদল নেতারা তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। কম্বল বিতরণের সময় সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

তাজ খান নাঈম জানান, “ছাত্রদলের মূল আদর্শই মানুষের পাশে দাঁড়ানো। এই শীতে ছিন্নমূল মানুষদের কষ্ট লাঘব করতে আমাদের এই প্রচেষ্টা।”

এমন উদ্যোগ মানুষের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতার অনন্য উদাহরণ। সারাদেশের প্রতিটি কোণায় এ ধরনের মানবিক কার্যক্রম ছড়িয়ে পড়লে অসহায় মানুষদের জন্য এটি বড় সহায়তা হয়ে উঠবে।

সাভারে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেলের গণসংযোগ 

0

স্টাফ রিপোর্টার:আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেলের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪জানুয়ারি) বিকেলে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের পলুর মার্কেট, গির্জা রোড ও ভিশন গার্মেন্টস হয়ে বিভিন্ন এলাকা ও পাড়া মহল্লায় রাসেলের পক্ষে এলাকাবাসী গণসংযোগ করেন।এসময় দোকান, রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ ও বাসা বাড়িতে যেয়ে সকল ভোটার এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ড কাউন্সিল রাসেল।এসময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া চান। সৌজন্য সাক্ষাৎকালে তার পাশে থাকার আহ্বান জানান কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল। 

উল্লেখ্য: দীর্ঘ ১৭ বছর অনেক হামলা, মামলা ও জুলুম অত্যাচারের শিকার হয়েও বিএনপির রাজনীতি থেকে  সরানো যায়নি এই বিএনপির ত্যাগী ব্যক্তিকে ।এসময় তিনি জানান গরীব-দুঃখী মেহনতী মানুষের জন্য কাজ করার লক্ষ্যে, জনগণের সেবা করার জন্য নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। সকলে যদি মনে করে তাদের কাছে আমি যোগ্য, আমাকে দিয়ে সকলের আশা পূরণ হবে তাহলেই সেই বিশ্বাস থেকে আমার পাশে সকলে থাকবে বলে আমার বিশ্বাস। গণসংযোগে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার  সকল শ্রেণির মানুষ।

সাভারে তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ 

0

স্টাফ রিপোর্টার: সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  উপজেলার পলাশবাড়ী এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এসময় প্রায় ৫’শ নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

এসময়  মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “ছাত্রদল সব সময় দেশের জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।”

শিক্ষা, ঐক্য এবং প্রগতির প্রতিশ্রুতি নিয়ে ছাত্রদল তাদের দীর্ঘ যাত্রা অব্যাহত রেখেছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সমাজের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা করেছি ।

এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে এবং ছাত্রদলের মানবিক উদ্যোগগুলোর প্রতি জনগণের আস্থা বাড়িয়েছে।

শীতবস্ত্র বিতরণের সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাভারে আওয়ামী লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার: সাভারে আওয়ামী লীগ কর্মীদের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নেতা।

পৌরসভার ব্যাংক টাউন এলাকার একটি অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা আওয়ামী লীগের মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল  ও তার বড় ভাই ফরহাদ হোসেন।

সংবাদ সম্মেলনের শুরুতে ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল অভিযোগ করেন যে, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ৫ আগষ্টের পর থেকে নিজেদের অপকর্ম আড়াল করতে কিছু নামধারী বিএনপি নেতারা আশ্রয় থেকে আমাদের  বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের ওই সব সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত।

ছাত্রদল নেতা ফয়সাল বলেন, “আমরা বরাবরই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি এবং রাজনীতিতে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছি। অথচ আমাদেরকে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।”। ছাত্রদলের বিরুদ্ধে চালানো এসব মিথ্যা প্রচার বন্ধ না হলে তারা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আল ইসলাম, সুমন ও সালাউদ্দিন আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালিন তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াতেন। তবে ৫ আগস্ট গণঅভ্যান্তনে স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের পর তারা গা-ঢাকা দেন। পরে বিএনপির কিছু কর্মীশুন্য নেতা তাদেরকে আশ্রয় দেন। সেই সুযোগে এসব আওয়ামী সন্ত্রাসীরা পূর্বের  আওয়ামী লীগ অফিসকে বিএনপি অফিসে রূপান্তর করে। সেই সাথে বিএনপি, ছাত্রদল, যুবদলের ত্যাগি নেতাকর্মীদের ফাঁসাতে নিজেরাই তাদের অফিসে লাগানো দলীয় প্রধানদের ছবি ভাঙচুর করে।  যা আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক তাদের জন্য খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বিএনপি করে এমন ব্যক্তি এ ধরনের জঘন্য কাজ করতে পারে না। শুধুমাত্র যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের দ্বারাই এ ধরনের কাজ করা সম্ভব বলে আমি মনে করি।

এ সময় তিনি তার বক্তব্যের সমর্থনে বেশ কয়েকটি প্রমাণাদি উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান সত্য উদঘাটনের জন্য।

সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের পক্ষ থেকে ভবিষ্যতেও এরূপ অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সাভার থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুজনের পক্ষ থেকে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা

0

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য ও সাভার থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুজন সিকদারের পক্ষে ছাত্রদলের সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় সুজন সিকদার বলেন, “ছাত্রদল জাতির ক্রান্তিকালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি জাতীয়তাবাদী চেতনা ও আদর্শ ধারণ করে দেশের ছাত্রসমাজের জন্য নিরলস কাজ করছে।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের প্রতিটি সদস্যই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রের পক্ষে অবিচল থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা দেশের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সুজন ছাত্রদলের ঐতিহ্য ও সংগ্রামের পথকে সম্মান জানিয়ে সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ৪৬ বছরের এই পথচলায় সংগঠনটি ছাত্রসমাজের অধিকার আদায়ে সাহসী ভূমিকা পালন করে চলেছে।

পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাঈমের পক্ষ থেকে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা

0

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম ছাত্রদলের সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তাজ খান নাঈম বলেন, “ছাত্রদল জাতির ক্রান্তিকালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি জাতীয়তাবাদী চেতনা ও আদর্শ ধারণ করে দেশের ছাত্রসমাজের জন্য নিরলস কাজ করছে।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের প্রতিটি সদস্যই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রের পক্ষে অবিচল থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা দেশের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তাজ খান নাঈম ছাত্রদলের ঐতিহ্য ও সংগ্রামের পথকে সম্মান জানিয়ে সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ৪৬ বছরের এই পথচলায় সংগঠনটি ছাত্রসমাজের অধিকার আদায়ে সাহসী ভূমিকা পালন করে চলেছে।

ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তমিজ উদ্দিনের নেতৃত্বে র‍্যালি নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান 

0

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মো. তমিজ উদ্দিনের নেতৃত্বে ছাত্রদল কর্মী ও সমর্থকদের বিশাল র‍্যালি নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মো. তমিজ উদ্দিনের নেতৃত্বে র‍্যালিটি এক বিশাল শোভাযাত্রায় রূপ নেয়। দলীয় পতাকা ও জাতীয়তাবাদী চেতনার স্লোগানে মুখরিত র‍্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অনুষ্ঠানে উপস্থিতি জানান দেয়। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “ছাত্রদলের এই ঐতিহ্যবাহী দিনটি আমাদের জন্য সংগ্রামের নতুন বার্তা নিয়ে আসে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী চেতনাকে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ।”

এসময় মো. তমিজ উদ্দিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “জাতীয়তাবাদী চেতনাকে সামনে রেখে আমরা দেশের স্বার্থে কাজ করে যাব।”

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনটি ছাত্রদলের নেতাকর্মীদের জন্য গৌরব ও অনুপ্রেরণার নতুন অধ্যায় সৃষ্টি করেছে।