Home Blog Page 3

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য মনিরুল হক

0

স্টাফ রিপোর্টার:আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. মনিরুল হক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের বার্তা। আসন্ন এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয় এ প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবসেবার চেতনা। এই শিক্ষা ধারণ করে সবাইকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী শহীদ

0

স্টাফ রিপোর্টার:আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার উপজেলা সহ দেশবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাভার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের বার্তা। আসন্ন এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয় এ প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবসেবার চেতনা। এই শিক্ষা ধারণ করে সবাইকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা শফিক

0

স্টাফ রিপোর্টার:আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়াসহ দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের বার্তা। আসন্ন এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয় এ প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবসেবার চেতনা। এই শিক্ষা ধারণ করে সবাইকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সাভারে বিএনপি নেতা শফিকুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার:সাভারে ভাকুর্কা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ফিরিঙ্গি কান্দা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাকুর্কা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল মমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন মোক্তার হোসেন আসাদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য খালেকুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে আহত : থানায় দুই পক্ষের অভিযোগ

0

সাভার প্রতিনিধি: সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ নামাগেন্ডা এলাকার বাসিন্দা আইয়ুব খান (৬৮) দীর্ঘদিন ধরে “ভাই ভাই খাবার হোটেল” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে তিনি তার হোটেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার শাহাদাৎ হোসেন (৩২), শাকিব (২৫), মকবেল (৬০) সহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলে এসে তার উপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলার সময় মকবেলের নির্দেশে শাহাদাৎ ধারালো চাকু দিয়ে আইয়ুব খানের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকালে তার ডান হাতের আঙুলে গুরুতর কাটা জখম হয়। এসময় শাকিবসহ অন্যরা লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আহত করে।
একপর্যায়ে হামলাকারীরা তার পরিহিত শার্ট ছিঁড়ে ফেলে এবং শার্টের বুক পকেটে থাকা ব্যবসায়িক নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে। পরে তার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় আইয়ুব খানকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তবে এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন বলে জানা গেছে এবং উভয় পক্ষই সাভার মডেল থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাভারে সাংবাদিকদের সম্মানে ঢাকা জেলা জামায়াত’র ইফতার ও মতবিনিময় সভা

0

সাভার প্রতিনিধি: সাভারে সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা। সোমবার(৯ মার্চ) রেডিও কলোনি এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় সাংবাদিক ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে জেলা আইনবিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম এবং জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম।
এসময় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দেশের চলমান পরিস্থিতি, জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও মতবিনিময় সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক প্রভাব ফেলে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হওয়া প্রয়োজন। সাংবাদিকদের দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সাভারে মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ ও এনআইডি জালিয়াতি চক্রের প্রতারণার শিকার সাধারণ মানুষ

0

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি জালিয়াতির অভিযোগে একটি সক্রিয় চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে এসব প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এ চক্রটি। এসব ঘটনায় সাভার পৌরসভা কর্তৃপক্ষ সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার ইমান্দিপুর ও আশপাশের এলাকায় বসে এই চক্রটি সরকারি দপ্তরের নাম ব্যবহার করে দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখায়। অনেকেই অজ্ঞতাবশত তাদের মাধ্যমে আবেদন করে পরে জাল সনদের কারণে নানা ধরনের আইনি জটিলতায় পড়ছেন।
ভুক্তভোগীদের একজন স্থানীয় যুবক সাজু আহমেদ জানান, ইমান্দিপুর প্রাইমারি স্কুল সংলগ্ন একটি মুদি দোকানদার মনির নামের এক ব্যক্তির সঙ্গে মৃত্যু নিবন্ধন করার বিষয়ে কথা বলেন। মনির দাবি করেন, তিনি এ ধরনের সব কাজ করিয়ে দেন। পরে মনিরের মাধ্যমে মিঠু নামের এক ব্যক্তির কাছে টাকা দিয়ে মৃত্যু নিবন্ধনের কাজ করানো হয়।
কিছুদিন পর ওয়ারিশ সনদের জন্য পৌরসভায় আবেদন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাজুকে মূল মৃত্যু নিবন্ধন নিয়ে আসতে বলেন। নথি জমা দেওয়ার পর কর্তৃপক্ষ সেটিকে ভুয়া বলে জানান। অভিযোগ করা হয়, স্বাক্ষর জাল করে সনদটি তৈরি করা হয়েছে। এতে সাজুসহ তার পরিবারের সদস্যরা চরম বিপাকে পড়েন।
সাজু জানান, তিনি স্থানীয়ভাবে পরিচিত মনির ও মিঠুর মাধ্যমে কাজটি করিয়েছিলেন এবং ওই ব্যক্তি এলাকায় আরও অনেকের জন্য একইভাবে কাজ করে থাকেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, এই জালিয়াতি চক্রের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক স্থানীয় সাংবাদিক আনিসুর রহমান।
অভিযোগ রয়েছে, তিনি চক্রের মূল হোতা বলে অভিযুক্ত মিঠুর কাছে তথ্য জানতে চাইলে তাকে পরবর্তীতে দেখা করতে বলা হয়। পরে ফোন করে রাতে ইমান্দিপুর এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ হামলার ঘটনায় তিনি সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, মিঠু সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি কম্পিউটার দোকানে চাকরি করেন। পাশাপাশি ইমান্দিপুর চৌরাস্তার একটি মুদি দোকানে বসে কম্পিউটারের মাধ্যমে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এনআইডি সংশোধনসহ বিভিন্ন নথি তৈরির নামে অবৈধ কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া সাভার বাসস্ট্যান্ড এলাকার জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা মার্কেটেও টুটুল নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ধারণা, তারা পরস্পরের যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে কাজ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রটি সরকারি দপ্তরের নাম ভাঙিয়ে সহজে কাজ করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে আকৃষ্ট করে। অনেক সময় আসল নথির মতো দেখতে জাল সনদ তৈরি করে দেওয়া হয়। পরবর্তীতে এসব সনদ জমা দিতে গিয়ে মানুষ বিপদে পড়ছেন। কেউ কেউ মামলা, জরিমানা কিংবা সেবাবঞ্চনার শিকার হচ্ছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, মৃত্যু নিবন্ধন, জন্ম নিবন্ধন ও এনআইডি সংক্রান্ত কাজগুলো এখন অনলাইনে হওয়ায় সাধারণ মানুষ দ্রুত সমাধানের আশায় মধ্যস্বত্বভোগীদের শরণাপন্ন হন। এই সুযোগে প্রতারক চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে।
তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের জালিয়াতি শুধু আর্থিক প্রতারণাই নয়, জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি। কারণ জাল পরিচয়পত্র বা নথি ব্যবহার করে অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে।
স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষকে সরকারি সেবা গ্রহণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নাগরিক সেবা নিতে হলে সরাসরি সরকারি দপ্তরে যোগাযোগ করা উচিত। অচেনা বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ নথি তৈরি করালে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি অনেক বেশি।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

এসব ঘটনার বিষয় সাভার পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সাভার পৌরসভার বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর জালিয়াতি করে সরবরাহ হয়েছে এমন অভিযোগ আমরা পেয়েছি। সম্প্রতি দুই টা ডকুমেন্ট আমাদের সন্দেহ হয়েছে, যেখান স্বাক্ষরগুলো আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নায়। ওই ২টি বিষয়ে থানায় জিডি করতে বলা হয়েছে। পরে তদন্ত করে এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসপি অফিস থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন

0

স্টাফ রিপোর্টার: ​সাভারের বিরুলিয়া ইউনিয়নে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেয়েছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) আল আমীন।

আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার এবং অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে তাকে এই আনুষ্ঠানিক সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

​সম্প্রতি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সভায় ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয় এসআই আল আমীন এর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন।

​​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআই আল আমীন বিরুলিয়া ইউনিয়নে যোগদানের পর থেকে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পেয়েছে। বিশেষ করে,​ মাদকবিরোধী অভিযান,ছোট-বড় মাদকের চালান জব্দ এবং কারবারিদের আইনের আওতায় আনা হয়।

​আসামি গ্রেপ্তার, দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামিদের গ্রেপ্তারে তার বিশেষ তৎপরতা,জননিরাপত্তা,স্থানীয় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে নিয়মিত টহল ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়।

​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এসআই আল আমীন বলেন, যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেয়। আমি এই পুরস্কার জেলা পুলিশ সুপার মহোদয়সহ আমার উর্ধ্বতন কর্মকর্তাদের উৎসর্গ করছি। বিরুলিয়াবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমি আগামীতেও এভাবে কাজ করে যেতে চাই।”

​এদিকে বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এসআই আল আমীন এর এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তাদের মতে, আল আমীন এর মতো কর্মঠ ও সৎ অফিসারদের কারণে সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা খুঁজে পাচ্ছে।

সাভারে শৃঙ্খলা ভঙ্গে কঠোর পদক্ষেপ: প্রশংসায় ভাসছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল

0

স্টাফ রিপোর্টার:সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজির অভিযোগ ও বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় প্রশংসায় ভাসছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। গত ২০ ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমির হামজা-কে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ মাহফুজ ইকবাল।
একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক ছাত্রনেতা আরমান হোসেন বাবু-কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বার্তা প্রেরণ করেন জেলা উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এ ধরনের দ্রুত ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ। তারা মনে করছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় ছাত্রদলের এ শাখা এখন অনেক বেশি সক্রিয় ও শক্তিশালী। অপরাধের সঙ্গে জড়িত কেউই সংগঠনে স্থান পাবে না—এমন বার্তা সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে বলে মন্তব্য করেন অনেকে। বিশেষ করে সাভার ও আশুলিয়া এলাকায় এ ঘটনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “ঢাকা জেলা উত্তর ছাত্রদলে কোনো অপরাধীর স্থান হবে না। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত রাখবো।”

স্থানীয়রা বলছেন, সংগঠনের এই স্বচ্ছতা ও জবাবদিহিতার উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ছাত্র রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আশুলিয়ায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

0

স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় উপজেলা টিআর তহবিলের অর্থায়নে শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভার উপজেলার শিমুলয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামান।

উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের টিআর উন্নয়ন তহবিল থেকে মোট ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বাই-সাইকেল উপহার স্বরূপ প্রদান করা হয়। এসময় প্রতিটি বাই-সাইকেল এর সাথে একটি করে হেলমেট, লক ও ১টি হর্ণ দেওয়া হয়।

এ বাই-সাইকেল বিতরণের সময় ইউপি প্রশাসক কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাপাড়া দারুল উলুম মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা মো. মাহবুবুল হাসান। এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব শরিফুল ইসলাম, ইউপি সদস্যগণ, ৪টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান শেষে বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। অভিভাবকরাও ইউনিয়ন প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।