Home Blog Page 6

ড্যাফোডিল শিক্ষার্থীদের জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার: সাভারে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি নেয়ার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির বলেন, সংঘর্ষের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য বলেন, রোববার রাতে সংঘর্ষের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সব দায় ড্যাফোডিলের ওপর চাপানোর চেষ্টা করছে সিটি বিশ্ববিদ্যালয়। সংঘর্ষে ড্যাফোডিলের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেদিন রাতে ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে জিম্মি করে জোরপূর্বক পরিকল্পিত হামলার জবানবন্দির ভিডিও ধারণ ও তা প্রচার করে ড্যাফোডিলের শিক্ষার্থীদের একতরফা দোষী করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনে প্রকৃত দোষীদের শনাক্ত করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও বিষয়টি দেখছেন।

ড্যাফোডিল শিক্ষার্থীদের দ্বারা সাংবাদিকদের হেনস্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতিতে শিক্ষার্থীদের আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ করায় দুঃখ প্রকাশ করেন তিনি।
উপাচার্য আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সিটি ইউনিভার্সিটির অ্যাকাউন্টস থেকে দেড় কোটি টাকা চুরি, অস্ত্রসহ হামলার নির্দেশ লুটপাটের ঘটনায় জিম্মি শিক্ষার্থীদের নির্যাতন করে মিডিয়া ট্রায়াল করার লক্ষ্যে মিথ্যাচার করে সিটি কর্তৃপক্ষ প্রচার করেছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুম ইকবাল, ড্যাফোডিল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানসহ আরও অনেকে।
প্রসঙ্গত, রোববার রাতে থুতু ফেলাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতে সাভারের খাগান এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলে রাতভর। আহত হয় উভয়পক্ষের ২ শতাধিক শিক্ষার্থী। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় সিটি বিশ্ববিদ্যালয়ের ভবনসহ বিভিন্ন স্থাপনা ও পরিবহন। পরে এ ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ দাবি করে সিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া তদন্ত কমিটি গঠনসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সিটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবু জায়েদ।

সাভারে আবু সাঈদ হত্যা: ফাঁসির দাবিতে ঢাকা-আরিচা সড়ক অবরোধ, ওসি প্রত্যাহারের আলটিমেটাম

0

স্টাফ রিপোর্টার: সাভারের বনগাঁও ইউনিয়নের আবু সাঈদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বোলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ প্রকাশ করে তারা সড়ক অবরোধ করেন।

এসময় বিক্ষোভকারীরা আবু সাঈদের হত্যাকারী জাকির হোসেনসহ মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবি জানান। একই সঙ্গে সাভার মডেল থানার ওসি-কে দায়িত্ব থেকে প্রত্যাহারেরও দাবি তোলেন তারা।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, ২৪ ঘণ্টার মধ্যে খুনিরা গ্রেফতার না হলে আবারও কঠোর কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যান চলাচল অচল করে দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। তারা বলেন, আবু সাঈদ হত্যার পেছনে যারা জড়িত—তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

সাভারে ধানের শীষের পক্ষে নারীদের নিয়ে উঠান বৈঠক

0

স্টাফ রিপোর্টার: সাভারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড ঘাসমহল এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

নারী ভোটারদের নিয়ে বিশেষ এই উঠান বৈঠকে প্রায় দুই হাজার স্থানীয় নারী নেতৃবৃন্দ ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,থানা স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ আহমেদ শাহিন, কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহীদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার।

সালাউদ্দিন বাবু বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের পক্ষেই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীদের অগ্রণী ভূমিকা এই আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলেও তিনি মত প্রকাশ করেন।

ঢাবির ৪০তম শোক দিবসে জগন্নাথ হলের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রোজ্জ্বলন

0

স্টাফ রিপোর্টার:ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ তম শোক দিবস উপলক্ষে জগন্নাথ হলের স্মৃতিস্তম্ভে ছাত্রদলের মোমবাতি প্রোজ্জ্বলন ও নীরবতা পালন অনুষ্ঠিত হয়।
এ সময় দাড়িয়ে গভীর নীরবতা ও শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর,গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ খন্দকার, সায়মন সিদ্দিক ফেরদৌস,স্যার এএফ রহমান হলের আহ্বায়ক সায়মন ফেরদৌস, মহব্বত আলী জয়সহ শতাধিক নেতা কর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীরা বিনোদন উপভোগ করতে জগন্নাথ হলের টিভি রুমে শুকতারা বিটিভি তে শুকতারা নাটক দেখতে গিয়ে যেই দূর্ঘটনায় ৪০ জন শিক্ষার্থী কর্মচারী শাহাদাত বরন করেছিলো, আমরা সেই দু্র্ভিষহ ঘটনা স্মরন করে এখনো শোকাহত ও বিমর্ষ হয়ে যাই, আমরা চাই আর যাতে অবকাঠামোগত দুর্বলতার কারনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থীর জীবনও বিপন্ন না হয়,হুমকির মুখে না পরে। জরাজীর্ণ ঝুঁকিপুর্ন হল গুলোর বিষয়ে এখনই সিদ্ধান্ত গ্রহন করা উচিত।

সাভারে পোশাক কারখানায় ডাকাতিকালে ২৫ লাখ টাকাসহ ৯ ডাকাত গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার: ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় র‌্যাব পরিচয়ে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুটের ৫ লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত নোয়া গাড়ি, র‍্যাবের পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাভার ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান। এর আগে, মঙ্গলবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার চাটমোহর থানার নবীন গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম, শেরপুরের শ্রীবর্দী থানার ধাতুয়া গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে সুমন মিয়া, সিদ্দিকুর রহমান, আফজাল হোসেন, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাত ও ফরহাদ হোসেন। এদের মধ্যে শহিদুল ইসলাম ডাকাত দলের সরদার বলে। তাদের নামে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের ডেলিকেট গার্মেন্টস এর ২৫ লাখ টাকা র‌্যাব পরিচয়ে আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই অংশ হিসেবে আজ ভোররাতে সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ি,৫ লাখ টাকা, ওয়াকিটকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ডাকাতদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ডাকাতি হওয়া আরও ২০ লাখ টাকা উদ্ধারে ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে।

আশুলিয়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি জাকির,সাধারণ সম্পাদক মিতু

0

আশুলিয়া প্রতিনিধি: ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় সদ্য আত্মপ্রকাশে আসা টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‌‘আশুলিয়া টেলিভিশন সাংবাদিক ক্লাব’ এর কমিটি গঠন করা হয়েছে। এতে চ্যানেল আইয়ের ঢাকা জেলা প্রতিনিধি জাকির হাসানকে সভাপতি ও বাংলাভিশনের আশুলিয়া প্রতিনিধি শেফালী খাতুন মিতুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবার) রাত ৮টার দিকে আশুলিয়ার গনকবাড়ী এলাকায় লাসানিয়া রেস্টুরেন্টে এ কমিটির ঘোষনা করা হয়। এ সময় প্রাথমিকভাবে ৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হলেও তা আগামীতে ২১ সদস্য বিশিষ্ট করা হবে বলে জানানো হয়।

কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে একাত্তর টেলিভিশনের আশুলিয়া সংবাদদাতা জাহিদুল ইসলাম অনিককে।

এছাড়াও এই কমিটিতে আরও রয়েছেন-
সহ-সভাপতি হিসেবে আরটিভির ওমর ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন গ্লোবাল টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি মোঃ শাহীন আলম, অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন জিটিভির আশুলিয়া প্রতিনিধি শামীম হাসান ও কার্যনির্বাহী সদস্য পদে লাইজু আহম্মেদ চৌধূরী।

এই সংগঠন নিজেদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পিআর পদ্ধতির নাম করে একটি দল বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে-আমান

0

স্টাফ রিপোর্টার:সাভারের ভাকুর্তা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গী কান্দায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি,বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আমান বলেন, কলকাতায় ও দিল্লি বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছেন স্বৈরাচার হাসিনা। পিআর পদ্ধতির নাম করে একটি দল বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। যাদের জনপ্রিয়তা নেই তারাই পিআর পদ্ধতি চায়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ধানের শীষে আপনারা ভোট দিবেন, বিএনপি ক্ষমতায় আসলে আগে ভাকুর্তাকে উন্নয়ন করে তারপর কেরানীগঞ্জকে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। বিএনপি জনগণের দল, আমরা সারাজীবন আপনাদের পাশে থাকবো আপনারা দোয়া করবেন।

ভাকুর্তা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, বিএনপি নেতা সারোয়ার হোসেন,নুরুল মোমেন, আবদুল আজিজ, মোক্তার হোসেন, আশরাফুল ইসলাম, কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য খালেকুল ইসলাম প্রমুখ।

পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীগন সংগীত পরিবেশন করেন।

0

সাংবাদিক শিমুল পারভেজ এর আজ জন্মদিন

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ ক্রিয়েটিভ লিডারশীপ সোসাইটি (বি সি এল এস) এর প্রতিষ্ঠাতা ,বর্তমান সময়ের অন্যায়ের প্রতিবাদকরী, সাহসী নির্ভীক সাংবাদিক, লেখক ও প্রতিবাদী কন্ঠ শিল্পী সৈয়দ শিমুল পারভেজ এর শুভ জন্মদিন আজ। এই শুভ দিনে তার প্রতি শুভকামনা রইলো।
সৈয়দ শিমুল পারভেজ ১৯৮৯ সালের ৩রা অক্টোবর শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাসপুর ইউনিয়নের পাচুখারকান্দি গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সাংবাদিক শিমুল পারভেজ এর জন্মদিন কেন্দ্র করে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানিয়েছে। ভক্তদের মতে সাংবাদিক শিমুল একজন সৎ ব্যক্তিত্ব ও দেশ প্রেমিক হিসেবে সর্ব মহলে স্বীকৃত। দেশ ও মানুষের জন্য বিনা স্বার্থে যুগের পর যুগ তিনি কাজ করে আসছেন! ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরে তিনি বারবার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন। ভক্তরা বলেন ৫ ই আগস্টের পরে অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হলেও শিমুল পারভেজ তার ব্যক্তিত্ব ও সততার প্রমাণ দিয়েছেন!

ভক্তরা প্রত্যাশা ব্যক্ত করেছে যে শিমুল ভাই আপনি আরো বহুদূর এগিয়ে যান অন্যায়ের প্রতিবাদ করে।

পিআর পদ্ধতি যারা চায়, তারা নির্বাচন ভন্ডুলের চেষ্টা চালাচ্ছে: আমান

0

স্টাফ রিপোর্টার:যারা পিআর পদ্ধতি চায়,তারা নির্বাচন ভন্ডুলের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। তিনি বলেন,পিআর পদ্ধতি এ দেশের মানুষ চায় না। যেসব দলের জনপ্রিয়তা নেই;তারা পিআর পদ্ধতি চাচ্ছে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে।
বুধবার সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নের প্রতিটা মন্দির পরিদর্শন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
তিনি রামচন্দ্রপুর হরিদাস মনির কুটিবাড়ি মন্দির,মা রক্ষা কালি মন্দির,দুর্গামন্দির,গোপাল রাজবংশী বাড়ী মন্দির,দীনেশচন্দ্র সরকারের বাড়ী মন্দির,ধনঞ্জয়বাড়ী লক্ষী মন্দির,নারায়ন চন্দ্র সরকারের বাড়ী মন্দির পরিদর্শন করেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রদল সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন

0

স্টাফ রিপোর্টার: ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি এসব পূজা মণ্ডপে গিয়ে পূজার আয়োজক কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা শুধু পরিদর্শনই করেননি, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্বে অংশ নেন। তারা ভক্তদের যাতায়াত, সার্বিক শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখেন।

সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “ ধর্ম যার যার রাষ্ট্র সবার। বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমাদের এই সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে হবে। ছাত্রদল সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। প্রতিটি ধর্মীয় উৎসবে আমরা মানুষের পাশে থাকব।”

পূজা মণ্ডপের আয়োজক ও ভক্তবৃন্দ ছাত্রদল নেতাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রাজনৈতিক দলের এ ধরনের সহযোগিতা সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করবে।

এ সময় ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে উপহার সামগ্রী বিতরণ করা হয়।