Home Blog Page 8

ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে নিউ নেশনে সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অন্যতম ইউনিট নিউ নেশনে ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে ১৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় নিউ নেশন কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে নিউ নেশন কর্তৃপক্ষের প্রতি ৮ম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়নের প্রতি জোর দাবি জানানো হয়।
নিউ নেশন ইউনিট চিফ মো মোশারেফ হোসেন সিকদারের সভাপতিত্বে ও ডেপুটি ইউনিট চিফ মো শিমুল হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ডিইউজের কোষাধক্ষ্য খন্দকার আলমগীর হোসাইন, নির্বাহী কমিটির সদস্য গাযী আনোয়ার, আবদুল্লাহ মজুমদার ও নিউ নেশন ইউনিটের সদস্যবৃন্দ।

নিউ নেশন পত্রিকার সিটি এডিটর আবুল কালাম বলেন, এখন আর সেই বাংলাদেশ নেই যেখানে সাংবাদিকদের অধিকার নিয়ে টালবাহানা করার কোনো সুযোগ রয়েছে। ওয়েজবোর্ড (মজুরি বোর্ড) বাস্তবায়ন ছাড়া কোনো পত্রিকা সরকারের কোনো সুযোগ-সুবিধা পাবার অধিকার রাখে না। এই পত্রিকায় কর্মরত সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীদের ওয়েজবোর্ড সুবিধা না দিলে অবশ্যই নিউ নেশনের রেট কার্ড বাতিল হবে।
সাংবাদিকদের ন্যায্য দাবি মানার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এখন নিউ নেশনের ঘুরে দাঁড়াবার সময় কিন্তু তারা বিষয়টি বুঝার চেষ্টা করছে না। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে নিউ নেশন সরকারের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাওয়ার পরেও সাংবাদিকদের অধিকার নিশ্চিতে গড়িমসি করছে যা আগামী দিনে এই পত্রিকার জন্য অশনি সংকেত স্বরুপ।
খন্দকার আলমগীর হোসাইন বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের যখনই কোনো আন্দোলন গড়ে উঠে, তখনই মালিকদের পক্ষে কিছু দালাল শ্রেণী তৈরি হয়। এই দালালদেরকে মালিকরা সবসময় এমনভাবে চিত্রায়িত করেন যে, তিনি বা তারা ছাড়া কেউ কাজ করে না। দালালই সব কাজ করেন এমন প্রচারণা তারা চালায়। এরকম সব হাউজেই কম বেশি রয়েছে। এই দালালদের পরাস্ত করেই দাবি আদায় বাস্তবায়ন করতে হবে।
সাংবাদিকদের অধিকার রক্ষা করাই ইউনিয়নের মৌলিক কাজ উল্লেখ করে তিনি বলেন, আপনাদের পত্রিকায় (নিউ নেশন) ওয়েজবোর্ড বাস্তবায়নে যা করণীয় সে ক্ষেত্রে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) তা করতে শতভাগ প্রস্তুত। নিউ নেশনে ওয়েজবোর্ড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ডিইউজে তার শেষ রক্ত বিন্দু দিয়ে আপনাদের চলমান আন্দোলনের পাশে থাকবে।

তিনি বলেন, ওয়েজবোর্ড দাবি আদায় আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত বা নস্যাৎ করার জন্য এ আন্দোলনের অন্যতম মুখপাত্র নিউ নেশন ইউনিট চিফ মো মোশারেফ হোসেন সিকদারকে (নোমান মোশারেফ) ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) থেকে ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হয়েছে এই মর্মে একটি অনাপত্তিপত্র আনার দায়িত্ব দেয়া হয়েছে। অন্যথায় চাকরিচ্যুতি করা হবে এবং কোনো সুবিধাদি দেয়া হবে না এমন নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ যা অত্যন্ত নিন্দনীয়।
ছলচাতুরীর আশ্রয় নিয়ে ওয়েজবোর্ড দাবীকে বানচাল করা যাবে না এমন সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, যারা এসব ঘৃণ্য ও আত্মঘাতী চিন্তা করছেন আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সম্পর্কে তাদের ধারণার ঘাটতি রয়েছে। তাই আবারো কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি সাংবাদিকদের যোক্তিক দাবি মেনে নিন।
গাযী আনোয়ার বলেন, ব্যক্তিগত লাভকে প্রাধান্য না দিয়ে সামগ্রিক স্বার্থ রক্ষার জন্য আমাদেরকে মজুরিবোর্ড বাস্তবায়নে লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। গত ফ্যাসিস্ট শাসনামলে নিউ নেশন বৈষম্যের শিকার হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তীতে ডিইউজের সহযোগিতায় নিউ নেশনের রেট কার্ডের যথেষ্ট উন্নতি (১৩ থেকে ৩) ও বিজ্ঞাপনের পরিমান অনেক বেড়েছে। কিন্তু তা সত্বেও কর্তৃপক্ষ ওয়েজবোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি করছে। এখানে কর্মরত সকলের ওয়োজবোর্ড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে দূরভিসন্ধিমূলক কার্যক্রম নিউ নেশনে কর্মরত সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীরা মেনে নিবে না এমন হুশিয়ারি উচ্চারণ করে মো মোশারেফ হোসেন সিকদার বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়ন সাপেক্ষে নিউ নেশনের ভবিষ্যত নির্ধারিত হবে। কর্তপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি সকলের (মালিক ও কর্মরতদের) স্বার্থে এই দাবি মেনে নিন।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফিচার এডিটর শেখ আরিফ বুলবন, স্পোর্টস ইন-চার্জ কামাল হোসেন বাবলু, কম্পিউটার ইনচার্জ শাহ আলম, সিনিয়র স্পোর্টস রিপোরর্টার মো সাব্বির হাসান, চীফ রিপোর্টার রেজা মাহমুদ, সিনিয়র রিপোর্টার আল মামুন হারুন উর রশিদ, মো আবু জাকির, স্টাফ রিপোর্টার মুহিদ হাসান, সিনিয়র সাব-এডিটর মুহাম্মদ খালেদ আসগর, সাব-এডিটর মো তানভীর আহম্মেদ, তাসনুভা আক্তার রিপা, খন্দকার ওবায়েদ, ইশরাত জাহান মারিয়া, প্রুফ রিডার মো. আমিনুল হাসিব চৌধুরী, চিফ ফটো জার্নালিস্ট মঈন উদ্দিন আহমেদ, ফটো জার্নালিস্ট সালাহউদ্দিন আহমেদ শামীম, কম্পিউটার অপারেটর মো আব্দুর রউফ, মো আতাউর রহমান, হারাধন আচার্য্য রিমন, মো রমজান আলী ও শ্যামল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

সাভার সিটিজেন ক্লাবে নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভারে ঐতিহ্যবাহী সাভার সিটিজেন ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সমাজ উন্নয়ন মূলক এ প্রতিষ্ঠানের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ক্লাবের প্রধান উপদেষ্টা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার লায়ন নজরুল ইসলাম শিকদার,ক্লাবের উপদেষ্টা ও সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান বদির ভিপি,,ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়াকিলুর রহমান, সহ সভাপতি জাহাঙ্গীর আলম জিতু, সাধারন সম্পাদক লায়ন মুহাম্মদ আলমগীর কবির,যুগ্ম সম্পাদক শাহ মোঃ রাসেল উদ্দিন প্রিন্স,সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান,শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম শহীদ,সাংস্কৃতিক সম্পাদক অমর চাঁদ মন্ডল,ধর্ম সম্পাদক মাওলানা হোসাইন উদ্দিন,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ডাঃ মনোয়ারা মনি,স্বাস্থ্য সম্পাদক ডাঃ দিলকুশা আহমেদ,প্রচার সম্পাদক নজমুল হুদা শাহীন, কার্যনির্বাহী সদস্য তৌহিদ হোসেনসহ ক্লাবের সর্বস্তরের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান উপলক্ষে কাওয়ালী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কাওয়ালী সংগীত শিল্পী জাহাঙ্গীর আলম ও তার দল।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রিড়া ব্যক্তিত্ব ক্লাবের সদস্য আজমল আমিন টুটুল।

জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু

0

স্টাফ রিপোর্টার: জাকসু নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা।
তিনি বলেন,আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি আসলে দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সকাল আনুমানিক ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় রাতে একসঙ্গে সব হলের সংসদের গণনা শেষ করা যায় নাই। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীরা সহ ভোট গণনাকেন্দ্রে আসেন। সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান। অ্যাম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা জানতে পেরেছি তিনি ইতোমধ্যেই ইহলোক ত্যাগ করেছেন। এ ঘটনায় আমাদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

সাভারে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভার উপজেলার ৭নং বিরুলিয়া ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দত্তপাড়া ও সামাইর এলাকায় এ উন্মুক্ত ওয়ার্ড সভার আয়োজন করা হয়।

আয়োজিত এ সভায় বিরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো: আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,জেলা প্রশাসকের কার্যালয়,ঢাকা এর উপ-পরিচালক মো: বদরুদ্দোজা শূভ। একই দিনে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: শারজাহান এর সভাপতিত্বে সামাইর এলাকার চাইল্ড ফেয়ার একাডেমি স্কুল মাঠে উন্মুক্ত ওয়ার্ড সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক শূভ বলেন, সাভারের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা চলমান রয়েছে। এ ওয়ার্ড সভার মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডের জনগণ উপকৃত হবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের আয়ের অর্থ দিয়ে রাস্তা, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা এবং আপনাদের এলাকার সার্বিক উন্নয়নে ব্যয় করা হয়। আপনারা আপনাদের সব ধরনের সুবিধা ও অসুবিধা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত কর্মকর্তাদেরকে অবহত করবেন এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কাজের সাথে সাহায্য সহযোগিতা করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মনোয়ারা আক্তার, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: মহসিন হোসেন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছা: নুরতাজ।

অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও গ্রাম আদালত চেয়ারম্যান মো: মনিরুল হক, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো: তাইজুল ইসলাম, ইউপি সদস্য মো: শরীফ হোসেনসহনঅত্র ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ।

উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভারের ধামসোনা ইউনিয়নের উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে সহকারি মৌলভী মোহাম্মদ ইসহাক এবং ইবতেদায়ী প্রধান মজিবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদেরকে আদর্শ ও নৈতিকতার আলোকে গড়ে উঠতে হবে। আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার শক্তি তোমাদের ভেতরেই নিহিত।”

বিদায়ী শিক্ষকদের প্রসঙ্গে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আজকের এই বিদায়ী শিক্ষকরা শুধু শিক্ষক নন, তাঁরা আমাদের পরিবারের অংশ। বিশেষ করে আমি নিজেও তাদের ছাত্র ছিলাম, তাই তাঁদের কাছ থেকে শিক্ষা নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তাঁদের ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তাঁরা যে আন্তরিকতা দেখিয়েছেন তা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম মাস্টার। সার্বিক সহযোগিতায় ছিলেন উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।

সাভারে যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

0

স্টাফ রিপোর্টার:সাভারে”মাদককে না বলি,লেখাপড়া ও খেলাধুলাকে হ্যাঁ বলি “এই স্লোগানকে সামনে রেখে রাজাসন যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ৩য় ম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রীতিপূর্ণ এ খেলাটি অনুষ্ঠিত হয়। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রাজাসন সমাজকল্যাণ সমিতির সভাপতি মি. পরেশ পিটার কস্তা।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল। তৃতীয় ফুটবল খেলাটির শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভিশন গ্রুপের জিএম শহিদুর রহমান।

আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রহিম পালোয়ান,সাভার পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম শাহিন, মোঃ আজিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হিমেল খান ।

তৃতীয় ম্যাচের এ খেলায় রিংকু ফুটবল একাডেমি দল ২-০ গোলে পার্ক ভিউ ইলেভেন দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।

সাভারে যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভারে “মাদককে না বলি, লেখাপড়া ও খেলাধুলাকে হ্যাঁ বলি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার রাজাশন সরকারি স্কুল মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় । ৮ নং ওয়ার্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী (মাষ্টার) । টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল। টুর্নামেন্টের উদ্বোধন করেন দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট এর সাধারণ সম্পাদক মাইকেল জন গোমেজ।

আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রহিম পালোয়ান,সাভার পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম শাহিন, মোঃ আজিজুর রহমান, সাভার পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এমদাদ মিয়া, সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিমেল খান । উদ্বোধনী খেলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ধামরাই ফ্রেন্ডস ক্লাব একাদশ।

আশুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌর,সাভার থানা,আশুলিয়া থানা বিএনপি,স্বেচ্ছাসেবকদল, যুবদলের আয়োজনে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপিট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো: আব্দুস সোবহান এর সভাপতিত্বে ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।

আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মো: মঈন উদ্দিন বিপ্লব, সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো: তমিজ উদ্দিন প্রমুখ।

সভায় বক্তরা বলেন, জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক,একজন বীর মুক্তিযোদ্ধা ও ক্ষনজন্মা পুরুষ। দেশের ক্রান্তি লগ্নে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আগামীতেও জনতার রায় নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তত। এ দলে আমরা মরহুম রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের উত্তরসূরী। সভায় বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আহবান জানান।

আশুলিয়ায় ২৬০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জ এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪৫), তার স্ত্রী মোছাঃ বেবী (৩৩) এবং চাপাইনবাবগঞ্জ জেলার গোয়ালন্দ এলাকার অনিল সরকারের ছেলে শ্রী রঞ্জিত (৩০)।

নবীনগর স্মৃতিসৌধ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদুর রহমান জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নবীনগর এলাকায় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে এমন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমান এর সহযোগিতায় উক্তস্থানে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে আটক করেছি। এ সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌর,সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির আয়োজনে সাভার থানা রোডের তারাপুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার।

আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন,সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল,সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ রেফাত উল্লাহ। সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু।
সভায় বক্তরা বলেন, জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক,একজন বীর মুক্তিযোদ্ধা ও ক্ষনজন্মা পুরুষ। দেশের ক্রান্তি লগ্নে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আগামীতেও জনতার রায় নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তত। এ দলে আমরা মরহুম রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের উত্তরসূরী। সভায় বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আহবান জানান।
সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক আবদুল গফুর,ঢাকা জেলা বিএনপির নেতা রাসেদুল আহসান রাসেদ,আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল বাসেদ দেওয়ান,সহ সভাপতি আবদুর রহমান বাবুল,শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন বাবুল, সাভার পৌর বিএনপির সহ সভাপতি ফেরদৌস আহম্মেদ প্রদীপ,পৌর বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল আলম খান,গোলাম হোসাইন ডালিম প্রমুখ।