স্টাফ রিপোর্টার:আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার উপজেলা সহ দেশবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাভার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের বার্তা। আসন্ন এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয় এ প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবসেবার চেতনা। এই শিক্ষা ধারণ করে সবাইকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।



