পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা শাকিল

0
183

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিয়া সকল নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের জন্য শুধু উৎসব নয়, এটি আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি বিশেষ সময়। রমজানের শিক্ষা আমাদের জীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রকৃত আনন্দ। আসুন, আমরা সবাই মিলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি।”
শাকিল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করি এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখি।”

তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে একটি সুন্দর ও আনন্দময় ঈদের প্রত্যাশা ব্যক্ত করেন “ঈদ মোবারক”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here