স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌর ছাত্রদলের পক্ষ থেকে সকল নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গেও ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানাই।”
তাজ খান নাঈম সাভার পৌর ছাত্রদলের সকল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা যেন ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করি এবং মানুষের কল্যাণে কাজ করি, এই হোক ঈদের অঙ্গীকার।”
তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।



