স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপি নেতা ইউনুস খান ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ইউনুস খান বলেন, “আমি সবসময় ৭নং ওয়ার্ডবাসীর পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে এই ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “ওয়ার্ডের প্রতিটি নাগরিকের মৌলিক সেবা নিশ্চিত করা, রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আমি চাই একটি বাসযোগ্য ও নাগরিক সুবিধাসম্পন্ন ওয়ার্ড গড়ে তুলতে, যেখানে সবাই সমানভাবে সুবিধা পাবে।”
এসময় তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পরিশেষে, তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, ধনী-গরিব ভেদাভেদ ভুলে আমরা সবাই একসাথে এই আনন্দ ভাগাভাগি করি।”



