Home Blog Page 23

সাভারে জিরাবো স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে বিকে স্পোর্টিং ক্লাব বিজয়ী

0

স্টাফ রিপোর্টার: সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জিরাবো স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়ে বিকে স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে বংশী নদীর তীরে মিনি স্টেডিয়ামে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে জিরাবো স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে বিকে (বলিয়ারপুর-কোন্ডা) স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে। খেলায় জিরাবো স্পোর্টিং ক্লাবের পক্ষে ৪ জন নাইজেরিয়ান খেলোয়াড় অংশ নিয়েছিলেন।

বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সাবেক এমপি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো: খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান মো: মঈনুদ্দিন বিপ্লব, সাভার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মিনি আক্তার ঊর্মি, সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুর রহমান, সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি প্রমুখ। এ সময় পুরো স্টেডিয়াম জুড়ে সাভার ও আশুলিয়ার গণআন্দোলনের সকল শহীদদের ছবি ও ব্যানার দিয়ে সাজানে হয়।

সাভার উপজেলার ৮টি দল এ খেলায় অংশগ্রহণ করবে।এ টুর্নামেন্টটি ৩০ নভেম্বর শনিবার থেকে শুরু হয়ে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৩ ডিসেম্বরে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকালের খেলায় ফিফা তালিকাভুক্ত রেফারী আনিছুর রহমান সাগর খেলা পরিচালনা করেন। টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব আজমল আমিন খেলার সার্বিক তত্বাবধান করেন। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনোয়ার হোসেন রুদ্র ও ইব্রাহিম খলিল। বিজয়ী বিকে (বলিয়ারপুর-কোন্ডা) স্পোর্টিং ক্লাবের খেলোয়ার আশিক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সম্মানে আলাদা তাবুতে বসার ব্যবস্থা করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ শ্রাবণ গাজীর পিতা মান্নান গাজী, শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা, শহীদ আব্দুল কাইয়ুমের মা, শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা, শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের পিতা ও শহীদ তানজিম আহমেদ সুজনের বোন বক্তব্য রাখেন।

এসময় তারা বলেন, বাংলাদেশে গত ১৬ বছর ফেরাউনের শাসন কায়েম ছিলো। জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আমাদের সন্তানরা জীবনের বিনিময়ে এ জালেমের শাসনের অবসান ঘটিয়ে দ্বিতীয়বার আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছে। আমাদের এ স্বাধীনতা যেন হারিয়ে না যায়; ঐক্যবদ্ধভাবে সেদিকে সবাইর নজর রাখতে হবে। তারা দ্রুত সময়ের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সাভারে সাব-স্টেশন রক্ষণাবেক্ষণায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুশয্যায় ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিক

0

স্টাফ রিপোর্টার: ঢাকা পল্লী বিদুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসের আওয়াতায় রক্ষণাবেক্ষণার সময় পল্লী বিদ্যুৎ ঠিকাদার প্রতিষ্ঠানের এক শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুশয্যায় রয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে সাবস্টেশনে এঘটনা ঘটে। এঘটনায় মোস্তফা নামে পল্লী বিদুৎ সমিতির ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাকে মূর্মুষ অবস্থায় ঢাকা মেডিকেল এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এবিষয়ে পল্লী বিদুৎ সমিতির ঠিকাদার বলেন, সকালে সাব-স্টেশন রক্ষণাবেক্ষণার কাজ শুরু করার আগে শিমুলতলা জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার রিপন মিয়াকে তিন বার বলেছি বিদ্যুৎ লাইন বন্ধ আছে কি-না? আমাকে বলেছেন, লাইন সব বন্ধ আছে আপনারা কাজ শুরু করেন। তারা বলেছে সব লাইন শাট-ডাউন দেওয়া হয়েছে। তখন মোস্তফা একটি পোলে গিয়ে উঠেছে। তারপরই এই দূর্ঘটনা ঘটে। তিনি বলেন, ওই সাব স্টেশনের সব গুলো ফিডার বন্ধ ছিলো। তবে সাব স্টেশনের পাশে ঢাকা পল্লী বিদুৎ সমিতি-১ এর লাইন আছে কি না তা আমাদের জানার কথা না। সেটা শিমুলতলা জোনাল অফিসের লোকজন জানে। এঘটনার জন্য ওই জুনিয়র ইঞ্জিনিয়ারই দায়ী বলে অভিযোগ করেন তিনি।

এবিষয়ে জানতে চাইলে শিমুলতলা পল্লী বিদুৎ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার রিপন মিয়া বলেন, সাব স্টেশন রক্ষণাবেক্ষণার কাজ করতে গিয়ে কেউ বিদ্যুৎপৃষ্ট হয়েছে কি না তার জানা নেই।

রাসেল কাউন্সিলর হিসেবে যোগ্য প্রার্থী-এলাকাবাসী 

0

স্টাফ রিপোর্টার: আগামী নির্বাচনে সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাসেলকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তরুণদের মাঝে রাসেল যেমন জনপ্রিয়, তেমনি মুরুব্বিদের কাছেও গ্রহণযোগ্য নাম।তিনি একজন সৎ,যোগ্য, শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী ও একজন তরুণ সমাজসেবক হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত।

এদিকে রাসেলকে কাউন্সিলর হিসেবে দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ্যতার ফিরিস্তি তুলে ধরে স্ট্যাটাস দিচ্ছে তার সমর্থকরা। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান,রাসেল  অত্যন্ত ভালো লোক। আমরা মনে করে কাউন্সিলর হিসেবে সে মনোনয়ন পেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের অনেক উন্নয়ন হবে। 

পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীর সাথে কথা বলে জানা যায়, তরুণ এই ছাত্রদল নেতা রাসেল অত্যন্ত জনপ্রিয় একজন লোক। সে কাউন্সিলর হলে একটি আধুনিক ওয়ার্ড গড়তে পারবে বলে আমাদের বিশ্বাস। পৌরসভা ৮ নং ওয়ার্ডের আরও কয়েকজন ভোটার একই অভিমত প্রকাশ করেছেন। ৮নং ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করে প্রতিহিংসামুক্ত ওয়ার্ড গড়তে চান তরুণ এ ছাত্রদল নেতা। তিনি নিউস্টার২৪ ডটকমকে বলেন, কাউন্সিলর হতে চাই নিজের জন্য নয়, বিএনপির চেয়ারম্যান পারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশকে বাস্তবায়ন করতে, মাদকমুক্ত সমাজ গড়তে। পৌরসভা ৮নং ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। কাউন্সিলর হয়ে অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের কষ্ট ভাগাভাগী করে সর্বস্তরের জনগণের পাশে থেকে সারাজীবন সেবা করতে চাই। 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনেও জনগণের পাশে থাকার চেষ্টা করে গেছি। আমি নেতা নই, সাধারণ মানুষ হয়ে সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করি। যারা আমাকে ভালোবেসে কাউন্সিলর হিসেবে দেখতে চাইছে, তাদের ভালবাসায় আমি নিজেও প্রস্তুত, যদি আমি মনোনয়ন পাই তাহলে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে আধুনিক উন্নত একটি ওয়ার্ড গড়ার চেষ্টা করবো। তরুণদের বিভিন্ন খেলাধুলায় মনোনিবেশ করে গড়ে তুলবো। 

আমি মনে করি খেলাধুলার প্রতি তরুণদের মনোনিবেশ করে গড়ে তুলতে পারলে তাদের দ্বারাই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আর্থ মানবতার সেবায় কাজ করতে চাই। তার জন্য যসযা করা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ।পৌরসভার ৮ নং ওয়ার্ডকে পরিবেশ বান্ধব ওয়ার্ড করার খুবই ইচ্ছে আমার ।

হেফাজতে ইসলাম নেতাকে হয়রানির প্রতিবাদে প্রশাসনকে স্মারকলিপি প্রদান

0

এস এম মনিরুল ইসলাম,সাভার:

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা (উত্তর) এর নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে চক্রান্ত মূলক মিথ্যাচার এবং চিহ্নিত মহলের ইন্ধনে হয়রানির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে দলটির নেতারা। তদন্ত কমিটি গঠন করে প্রাপ্তি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা ।

রবিবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্যাডে, ঢাকা জেলা (উত্তর) শাখা এর পক্ষে সিনিয়র সহ- সভাপতি মাওলানা মাহফুজর রহমানসহ ৭জন নেতা কতৃক স্বাক্ষরীত এই স্মারকলিপি প্রদান করা হয়।

এঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রাপ্তি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, এর আগে হাফেজ মাওলানা নূর মোহাম্মদ-এর মানহানি এবং সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার লক্ষে সাভারের চিহ্নিত একটি মহলের চক্রান্ত ও ইন্ধনে গণমাধ্যমে অসত্য সংবাদ প্রকাশ এবং সেই ভিত্তিহীন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসন কর্তৃক হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে হয়রানি করা হচ্ছে।

নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদ কে পুনরায় যদি হয়রানি করা হয় তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা (উত্তর) শাখা কঠোর পদক্ষেপ গ্রহন করার হুশিয়ার দেন। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান নেতারা।

সাভারে বিজয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভারে বিজয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৩ শে নভেম্বর) বিকেলে সাভার ইউনিয়নের চাপাইনে নিউ মডেল হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

এসময় সাভার থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল হোসেন’র সভাপতিত্বে ও সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। 

প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন, বাংলাদেশের ২য় স্বাধীনতা আনতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং  আহতদের সুস্থ্যতার জন্য দোয়া করি। এসময় তিনি আরও বলেন, মদাক থেকে দূরে থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা যুবসমাজকে যে কোন খারাপ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে। খেলাধুলার বিকাশে আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, সাভার থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামাল বদি, চাপাইন নিউ মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক ও সাভার থানা জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি মো. আবদুল রহিম, সাভার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ সালাম মোল্লা, সাভার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ, সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রুস্তম আলী, স্থানীয় নেতাকর্মী সহ এলাকাবাসী।

অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন সাভার থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাইসুল ইসলাম রাহাত। 

উল্লেখ্য:ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন বাগানবাড়ি স্পোর্টিং ক্লাব ও জেন-জেট। এ খেলায় জেন-জেট ট্রাইবেকারের মাধ্যমে ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।

জাবাল-ই-নূর মাদ্রাসায় সিরাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

0

স্টাফ রিপোর্টার:সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় মাদ্রাসা সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর আয়োজন করেন জাবাল-ই-নূর ফাউন্ডেশন।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু করা হয়। 

অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলেন বাংলাদেশ বেতার ও জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক।

এসময় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত জাতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মাও: মো. সাইফুল ইসলাম রফিক এর সভাপতিত্বে ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সহ. সেক্রেটারি অধ্যক্ষ মো. হোসাইন উদ্দিন এর সঞ্চালনায়   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. মুফতি মো. আবু ইউছুফ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বি-পাড়ার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র হাসান মাহমুদ মাস্টার, পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুর রহমান, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী, মাদ্রাসার সকল শিক্ষক,শিক্ষার্থী,অবিভাবক এবং স্থানীয় নেতাকর্মী সহ এলাকবাসী।

সিরাত ও মাহফিলে বক্তাদের আলোচনার পর জাবাল-ই-নূর ফাউন্ডেশনের আয়োজিত সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাভারে ৩য় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় আটক-১

0

স্টাফ রিপোর্টার: সাভারে ১০ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আব্দুল লতিফ(৪৮) নামে একজকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯) সাভার পৌর এলাকার ইমান্দিপুর এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে সাভার মডেল থানায় ধর্ষণ চেষ্টা মামলা নং ৪১ দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, ধর্ষণ চেষ্টার শিকার শিশুটির মা গার্মেন্টস কর্মী হওয়ায় প্রতিদিনের মতো কারখানায় কাজ করতে যান। সেই সুযোগে আব্দুল লতিফ শিশুটিকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে আজ মঙ্গলবার সকালে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ অভিযুক্ত আব্দুল লতিফকে আটক করে।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আব্দুর রহিম বলেন, আজ সকালে আসামীকে আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বিএনপি নেতার বিরুদ্ধে নারী শ্লীলতাহানির অভিযোগে থানার সামনে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার:ঢাকার সাভারে বিএনপি নেতা এ্যাড. মুরাদ হোসেনের বিরুদ্ধে নারী শ্লীলতাহানির অভিযোগ করেছেন দুই নারী। এর প্রতিবাদে সাভার মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪টা থেকে প্রায় ৫ টা পর্যন্ত এই বিক্ষোভ করেন তারা। এ প্রতিবাদ সভায় এলাকার কয়েকশত জনগণ উপস্থিত ছিলেন।
এসময় বিক্ষোভকারীরা দাবী করেন বিএনপি নেতা মুরাদের বিরুদ্ধে দুই নারী সাভার মডেল থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন। এই অভিযোগ মিথ্যা দাবি করে তারা এই বিক্ষোভ করেন।
তারা জানান, বিএনপি’র রাজনীতি করায় এ্যাড. মুরাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসররা তার সম্মানহানির জন্য উঠে পড়ে লেগেছে। এজন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করানো হয়েছে। বিক্ষোভকারীরা এই অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
এসময় এ্যাড. মুরাদ বলেন, আমি ও আমার বাবা বিএনপির রাজনীতি করেন। আমার বাবা ৫ তারিখের বিজয় মিছিলে মারা যান।
দীর্ঘদিন আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল। তিনি ফিরে আসায় অনেকেই ক্ষুব্ধ। সেই রোষানল থেকে আওয়ামী লীগের দোসররা তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র শুরু করেছে তিনি দাবি করেন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নতুন সদস্য ফরম বিতরণ শুরু আশুলিয়া প্রেসক্লাবে

0

নিউস্টার২৪ডটকম:আশুলিয়া প্রেসক্লাব কর্তৃক নতুন সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক লোকমান হোসেন চৌধুরী খোকা এবং সদস্য সচিব মো. সোহেল রানা’র উপস্থিতিতে ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

এর আগে, গত মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে আশুলিয়া প্রেসক্লাবের ফেসবুক আইডি থেকে প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা স্বাক্ষরিত পোস্টের মাধ্যমে নতুন সদস্য আহবান করা হয়।

উল্লেখ্য, সাভার ও আশুলিয়া অঞ্চলে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার যে কোন সংবাদকর্মী ‘সদস্য পদের’ জন্য আবেদন করতে পারবেন। আবেদন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা। ১৩ নভেম্বর (বুধবার) থেকে আবেদনপত্র সংগ্রহ শুরু এবং জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

উল্লেখ্য,নির্ধারিত সময়ের মধ্যে আশুলিয়া প্রেসক্লাবের নিয়মিত সদস্যগণদেরও নিজ নিজ তথ্য হালনাগাদ করার জন্যও উক্ত নোটিশে অনুরোধ করা হয়েছে।

স্বহস্তে পূরণকৃত আবেদনপত্রের সাথে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কর্মরত মিডিয়ার পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সাম্প্রতিক সময়ে প্রকাশিত ৩টি প্রতিবেদনের কপি জমা দিতে হবে।

এছাড়াও, আবেদনকারীর অন্য কোন সাংবাদিক সংগঠনের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে উক্ত সংগঠন কর্তৃক অব্যহতিপত্র সংযুক্তি প্রদান সাপেক্ষে আবেদন বিবেচ্য হবে। পাশাপাশি, একই মিডিয়া হাউজের একাধিক রিপোর্টারের আবেদন বিবেচ্য হবে না।

ফরম বিতরণ কার্যক্রম শুরুর সময় আশুলিয়া প্রেসক্লাবের সদস্য মাহবুব মন্ডল, ওবায়দুর রহমান লিটন প্রমুখসহ বর্তমান আহবায়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুলিশের ২৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি 

0

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. মইনুল ইসলাম স্বাক্ষরিতা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। 

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ২৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৩ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

এর আগে গত সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে আলাদা প্রজ্ঞাপনে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়।

একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চলতি পদ থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।