Home Blog Page 22

কলমা ওয়াজ আলী মডেল স্কুলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

স্টাফ রিপোর্টার:সাভারের কলমা ওয়াজ আলী মডেল স্কুল তাদের গৌরবময় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন স্কুলের দাতা সদস্য হাজী মো. শাজাহান মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ তৈরির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “কলমা ওয়াজ আলী মডেল স্কুল দীর্ঘ ২৫ বছরে শিক্ষার প্রসারে যে অবদান রেখেছে, তা প্রশংসার দাবিদার। আশা করি, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান আরো সাফল্যের পথে এগিয়ে যাবে।”

সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অতিথিদের মিলনে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং শিক্ষকদের সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ মাদবর, জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাভার কলেজ শাখা ছাত্রদল নেতা আহমেদ ফয়সাল প্রমুখ।

হত্যা মামলার আসামি জামিনে এসে সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে

0

স্টাফ রিপোর্টার: সাভারে একটি হত্যা মামলার আসামি জামিনে বেরিয়ে এসে মামলার সাক্ষীসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার বিকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন- হত্যা মামলার সাক্ষী ওই এলাকার আহম্মেদ সানি (২৯), তার মামা মো. ফারুক (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৫), মো. শাহীন মাহমুদ (৩৭) এবং মামাতো ভাই আবিদ হাসান সিয়াম (১৭)। স্থানীয়রা

আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত সানির মা সেলিনা আহম্মেদ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা।

অভিযোগের বরাতে ওসি বলেন, “২০২৩ সালের ১৮ই ফেব্রুয়ারি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ব্যবসায়ী সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামি রকিবুল ইসলাম ফয়সাল জামিনে এসে মামলার সাক্ষীদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদানসহ হত্যার হুমকি দেয়।

এরই মধ্যে রোববার বিকালে ফয়সাল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মামলার প্রধান সাক্ষী আহাম্মেদ সানির ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা সানির মা ও মামাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে সন্ত্রাসীরা চলে গেলে এলাকাবাসী তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আহত সানির মা সেলিনা আহম্মেদ বলেন, “রোববার বিকাল ৫টার দিকে সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল লোকজন নিয়ে আমার ছেলের ওপর হামলা করে।

এ সময় আমার ভাই ফারুক, দেলোয়ার ও শাহীন এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম এগিয়ে গেলে ফয়সাল ও তার লোকজন তাদেরও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে একজনের মাথা থেকে কান ও আরেকজনের আঙ্গুল বিছিন্ন হয়ে য়ায়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের দুটি ও ট্যানারি ফাঁড়ির একটি এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সাভারে দেওগাঁও মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

0

স্টাফ রিপোর্টার: সাভারে দেওগাঁও মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই প্রতিদ্বন্দ্বী দল চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে। উত্তেজনায় ভরা এই ম্যাচটি উপভোগ করেছে কয়েক’শ দর্শক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।ফাইনালে র‍্যাভেঞ্জ নেশন ফুটবল টিম রাজাশন ব্রাদার্স ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

তিনি চ্যাম্পিয়ন দল র‍্যাভেঞ্জ নেশন ফুটবল টিম ও রানারআপ রাজাশন ব্রাদার্স ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ শাহীন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিন হোসেন।

এসময় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু টুর্নামেন্ট আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা তুলে ধরেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হবে। 

অনুষ্ঠান শেষে স্থানীয় দর্শকরা খেলার আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজনের আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ ওমর আলী, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমান,আমেরিকান প্রবাসী হেমন্ত এফ পালমা প্রমূখ।

সাভারে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0

স্টাফ রিপোর্টার: সাভারে এইচ এল ফাউন্ডেশন ফর স্যোসাল এক্সিলেন্স এর উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাভার পৌর এলাকায় ৭নং ওয়ার্ডের আইচানোদ্দা এলাকায় এ কম্বল বিতরণ করা হয় । এইচএল ফাউন্ডেশনের এ উদ্যোগ সমাজের অসহায় ও দুস্থ মানুষের প্রতি তাদের মানবিকতার অনন্য উদাহরণ। 

এইচ এল ফাউন্ডেশন ফর স্যোসাল এক্সিলেন্স এর চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব এ কে এম হাফিজুল্লাহ্ খান লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতের তীব্রতায় কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সবাই মিলেই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখি। তিনি আরও বলেন,এ ধরনের কার্যক্রম শুধু সহযোগিতা নয়, মানুষের জন্য ভালোবাসারও প্রতিফলন।

এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, জাস ইমপেক্স লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ সবুজ খান, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।

সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নাজমুল, সম্পাদক জিয়া

0

স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার ঐতিহ্যবাহী সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নিউজটুয়েন্টিফোর এর সাংবাদিক নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক পদে আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ১৩টি পদের জন্য মোট ২৬ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাবে ৫৪ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন। 

এসময় সাভার প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার বরুন ভৌমিক নয়ন, নির্বাচন কমিশনার ফিরোজ মাহমুদ ও অরূপ রায়সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহমেদ উপস্থিত ছিলেন। 

এছাড়া সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশসহ ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন, তারা হলেন সহ-সভাপতি আরিফুর রহমান ও হাফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক নাদিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক এস এম সবুজ, দপ্তর সম্পাদক ইমদাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য্য, পাঠাগার সম্পাদক আমান উল্লাহ পাটোয়ারী, নির্বাহী সদস্য গোবিন্দ আচার্য্য, আজিম উদ্দিন ও আকলাকুর রহমান আকাশ।

সাভারে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নাঈমের আনন্দ মিছিল

0

স্টাফ রিপোর্টার:ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাভারে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। সাভার পৌর ও থানা ছাত্রদলের যৌথ আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মডেল মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ঢাক-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনী বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নতুন কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈম। তিনি নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে এসেছে। নতুন কমিটির নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রদল আরও এগিয়ে যাবে।”

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা  ইউসুফ ইসলাম রনি, ফয়সাল হামিদ; থানা ছাত্রদলের পাভেল খান ইফতি, ফয়সাল আহমেদ এবং সাভার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তুষার মাহমুদ।

উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃত্বে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাভারের ছাত্রদল নেতাদের এ উদ্যোগ দলের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

অন্যদিকে, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে  আনন্দ মিছিল করেছে আশুলিয়া থানা ছাত্রদল বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতাকর্মী।

রাজাশন কলাবাগান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভার রাজাশন কলাবাগান ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই প্রতিদ্বন্দ্বী দল চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে। উত্তেজনায় ভরা এই ম্যাচটি উপভোগ করেছে কয়েক’শ দর্শক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি বিজয়ী দল জলপাই বাগান স্পোর্টিং ক্লাব  ও রানারআপ কলাবাগান স্পোর্টিং ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসলেম উদ্দিন মাষ্টার। 

এসময় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু টুর্নামেন্ট আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা তুলে ধরেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হবে। 

অনুষ্ঠান শেষে স্থানীয় দর্শকরা খেলার আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজনের আহ্বান জানান।

এসময় অনেক মধ্যে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ শাহীন, বিএনপি নেতা সেলিম আহমেদ, সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মেহেদি রানা শহীদ প্রমূখ।

সাভারে সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি,দুই চালক গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার: সাভারে দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে বাসচালককে এবং গাজীপুরের কোনাবাড়ি থেকে অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করা হয়‌।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের চালক জাহিদ হাসান (২১) ও শ্যামলী পরিবহণের বাসচালক জহিরুল ইসলাম (৪৪)। তাদের মধ্যে জাহিদ হাসানের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতী লাংগল জোরা গ্ৰামে। অন্যদিকে, বাসচালক জহিরুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চাওলিয়া গ্রামে।

অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইল থেকে ঢাকায় যাবার পথে গত বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় দুর্ঘটনায় কবলে পড়ে। এটিকে পেছন থেকে ঝুমুর পরিবহণ ও শ্যামলী পরিবহণের দুটি বাস অ্যাম্বুলেন্সকে পরপর ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন। তার ছেলে ফুয়াদ সিদ্দিক, স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও স্ত্রীর বড়বোন মাহফুজা আক্তার শিলা। চারজনের প্রাণহানির এ ঘটনায় পরে মামলা করা হয়।

হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, আটক হওয়া ব্যক্তিদের সাত দিনের রিমান্ড প্রার্থনা করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সাভারে মিছিল

0

স্টাফ রিপোর্টার: ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালকে অভিনন্দন জানিয়ে সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে এ মিছিলের নেতৃত্ব দেন পৌর ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু। মিছিলটি  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

মিছিলটিতে সাভার পৌর ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নেতৃত্বে দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। সেই সাথে কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরমান হোসেন বাবু বলেন, মোহাম্মদ তমিজ উদ্দিন এবং মাহফুজ ইকবালের নেতৃত্বে ঢাকা জেলা উত্তরের ছাত্রদল একটি নতুন মাত্রায় কাজ করবে। তারা তরুণ প্রজন্মের মধ্যে ছাত্রদলের আদর্শ ছড়িয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নবনির্বাচিত নেতাদের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী এবং সুসংগঠিত হবে। তিনি আরো বলেন, ছাত্রদল সব সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং নতুন নেতৃত্ব সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নেবে।

ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান সেক্রেটারি রাকিব

0

স্টাফ রিপোর্টার: জেলা উত্তর শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সদস্যদের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আলমগীর হোসেন রাকিব।

বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় একটি মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যদের নিয়ে জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান এর নেতৃত্বে কাপ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রাফি উপস্থিত ছিলেন।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে সকল সদস্যগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান সর্বাধিক ভোটপ্রাপ্ত আবু সুফিয়ানের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান শাখা সেক্রেটারি হিসেবে আলমগীর হোসেন রাকিবকে মনোনীত করেন এবং নাম ঘোষণা করেন।

সমাপনী সেশনে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান, ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইন, নায়েবে আমির মাওলানা কাজী আব্দুর রউফ, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহাদাত হোসেন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার থানা শাখার আমির আব্দুল কাদের ও স্বর্ণকলি স্কুলের প্রতিষ্ঠাতা জামায়াত নেতা লুৎফর রহমান।

পরিশেষে, নবনির্বাচিত শাখা সভাপতি আবু সুফিয়ান দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।