Home Blog Page 12

পৌর বিএনপির সভাপতি মাঈনুল হোসেন বিল্টুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: বিসমিল্লাহির রহমানির রাহিম। ঈদ মোবারক, ঈদ মোবারক,ঈদ মোবারক। প্রিয় সাভারবাসী আসসালামু আলাইকুম,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভারবাসীসহ জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের মাগফেরাত কামনা ও শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সর্বস্তরের মানুষ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি সুখ,সমৃদ্ধি,দোয়া,শান্তি কামনায় এবং ত্যাগ ও ভালোবাসা আর আত্মার পরিশুদ্ধির এক মহান উৎসব। এই দিনে পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তষ্ট লাভ করার চেষ্টা করা হয় এবং সেই সাথে ভাগাভাগি করা হয় আনন্দ, খাদ্য ও ভালোবাসা। বিশ্বের সকল মুসলমানদের জন্য রইলো ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টুর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। “ঈদ মোবারক”

এক বার্তায় বিল্টু বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি মুহূর্ত।”

বিল্টু আরও বলেন, “এই পবিত্র দিনে আমি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ প্রার্থনা করছি।”

বিরুলিয়ার ইউপি সদস্য আপেল দেওয়ানের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: বিসমিল্লাহির রহমানির রাহিম। ঈদ মোবারক, ঈদ মোবারক,ঈদ মোবারক।প্রিয় বিরুলিয়া ইউনিয়ন বাসী আসসালামু আলাইকুম, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিরুলিয়া ইউনিয়ন বাসীসহ জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের মাগফেরাত কামনা ও শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সর্বস্তরের মানুষ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি সুখ,সমৃদ্ধি,দোয়া,শান্তি কামনায় এবং ত্যাগ ও ভালোবাসা আর আত্মার পরিশুদ্ধির এক মহান উৎসব। এই দিনে পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তষ্ট লাভ করার চেষ্টা করা হয় এবং সেই সাথে ভাগাভাগি করা হয় আনন্দ, খাদ্য ও ভালোবাসা। বিশ্বের সকল মুসলমানদের জন্য রইলো বিরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আপেল দেওয়ানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। “ঈদ মোবারক”

এক বার্তায় আপেল দেওয়ান বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি মুহূর্ত।”

আপেল দেওয়ান আরও বলেন, “এই পবিত্র দিনে আমি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। একইসঙ্গে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ প্রার্থনা করছি।”

শহীদ জিয়ার নাম পাঠ্যপুস্তক থেকে বাদ দিলেও জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না: তমিজ উদ্দিন

স্টাফ রিপোর্টার: স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হলেও, জনগণের হৃদয় থেকে তার নাম কখনো মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। তিনি বলেন, “শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন উন্নয়নের রূপকার, যিনি জনগণের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছিলেন। তার স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।”

পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আলোচনায় তমিজ উদ্দিন আরও বলেন, “আওয়ামী লীগের কোনো দোসরকে বিএনপিতে জায়গা দেওয়া শহীদ জিয়ার আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এরা সুযোগ পেলেই আমাদের ক্ষতি করবে।” তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “আমাদের নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন—ডিসেম্বরের মধ্যেই নির্বাচন বাস্তবায়ন করতে হবে—আমরা যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করবো।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের স্বার্থে, জনগণের নিরাপত্তার স্বার্থে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।”

বিরুলিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন হত্যা মামলার আসামি ইউপি সদস্য বেল্লাল হোসেন

স্টাফ রিপোর্টার:রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি এবং ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য (মেম্বার) বেল্লাল হোসেন প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছেন। যদিও তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা রয়েছে, তবুও তিনি প্রশাসনের ধরা-ছোঁয়ার বাইরে থেকে নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অংশ নিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক লেনদেন ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকেই তিনি এ অবস্থান বজায় রাখতে সক্ষম হচ্ছেন।

সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিত ছাত্র-জনতা আন্দোলনের সময় বেল্লাল হোসেনের বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ ওঠে। সেসব ঘটনায় দায়ের করা মামলার একজন আসামি হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বেল্লাল হোসেন যুবলীগ নেতা হিসেবে এলাকায় তার প্রভাব বাড়াতে শুরু করেন। তখন তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম মন্ডলের ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠেন। একসাথে মিলে তারা এলাকায় জমি দখল, সালিশের নামে চাঁদাবাজি ও ফিটিংবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পেত না, কারণ তাদের ছিল ক্ষমতাসীন দলের ছত্রছায়া।

অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি রাজনৈতিকভাবে অবস্থান বদলে বিএনপির কিছু স্থানীয় নেতার সাথে গোপন লিয়াজু করে আবারো তার পুরোনো অপকর্ম শুরু করেছেন। এলাকাবাসীর দাবি, বিএনপির ছত্রছায়ায় থেকে তিনি আবারো জমি দখল, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে লিপ্ত হচ্ছেন। তার এসব কার্যক্রমে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত এবং অসহায়।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ী জানান, “আমরা আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার চাইতে গেলে উল্টো হুমকি পাই। চেয়ারম্যান-মেম্বার মিলেই সব কিছু নিয়ন্ত্রণ করতো। প্রশাসনও যেন কিছুই দেখতো না।”

এদিকে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, একটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও একাধিক হত্যা মামলার আসামি কীভাবে এতদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন? তারা মনে করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেল্লাল হোসেন আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছেন, যা দেশের বিচার ব্যবস্থার জন্য চরম উদ্বেগজনক।

অপরদিকে, স্থানীয় প্রশাসনের কেউ এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে এলাকাবাসীর দাবি, তদন্তের নামে বছর পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেল্লাল হোসেনকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে সাভারে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,সাভার: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সাভারের কলমা রওজাতুল কোরআন মাদ্রাসায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির কল্যাণ, গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা এবং দেশের শান্তি ও সমৃদ্ধিও কামনা করা হয়।

সাভার ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে পৌরসভায় অন্তর্ভুক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে সাভার পৌরসভার সাথে অন্তর্ভুক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে ও ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্ত রেখে ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় এ মানববন্ধন করেছে সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্ব সাধারণ।

এ সময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাপাইন নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সাভার থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

মানববন্ধন থেকে বক্তারা জানান, একটি কুচক্রী মহল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে পৌরসভার অন্তর্ভুক্ত করার পায়তারা করছে। এ মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। বক্তারা আরও বলেন, ৩নং ওয়ার্ডের এলাকবাসী ইউনিয়নে আছে ইউনিয়নেই থাকতে চান। এ ওয়ার্ডকে পৌরসভায় অন্তর্ভুক্ত করলে এলাকাবাসী আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

৩১ দফা বাস্তবায়নে সচেতনতামূলক প্রচারণায় সাভার পৌর ছাত্রদল

স্টাফ রিপোর্টার: রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে সাভারে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালায় সাভার পৌর ছাত্রদল।
ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিল মো. খোরশেদ আলমের নির্দেশনায় সাভার বাসস্ট্যান্ড এলাকায় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সংগ্রামী সভাপতি তমিজ উদ্দিন তানভীর ও সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের সার্বিক তত্ত্বাবধানে ছাত্রদলের নেতাকর্মীরা সাভারের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ৩১ দফার গুরুত্ব ও তা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এই সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈম, ফয়সাল হামিদ, আশিকুর ইসলাম নয়ন, সাভার মডেল কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর আলম, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সিফাত খান, সিটি ইউনিভার্সিটি ছাত্রদল নেতা কাইফ আহমেদ সহ আরও অনেকে।

সাভার পৌর ছাত্রদলের এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করেছে।

শ্রমিকদের টাকা আদায়ে ম্যারিকো লিমিটেডের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন

স্টাফ রিপোর্টার: ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এর বিরুদ্ধে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিল গঠন না করার অভিযোগে ২০০৬-০৭ অর্থবছর থেকে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত কর্মরত প্রাক্তন কর্মচারীদের পক্ষ থেকে ১৯ জন বাদী হয়ে শ্রম আদালত, ঢাকাতে মামলা নম্বর ৬৯১/২০১৪ দায়ের করেন। ওই মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। রিটের প্রেক্ষিতে মামলার বাদী ১৯ শ্রমিক শ্রম আইনের ২৩৪ এবং ২৪০(৩) ধারা অনুযায়ী হাইকোর্টে ১ হাজার ৮২২.৯৮ কোটি টাকার দাবি উত্থাপন করে আবেদন দাখিল করেন।
আবেদনে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শ্রমিকদের সাথে চলমান মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত ১৮২২.৯৮ কোটি টাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এর ভারতীয় মূল প্রতিষ্ঠান ম্যারিকো লিমিটেড এ যাতে প্রেরণ করতে না পারে সে জন্য অর্থ ব্লক করার জন্য আদালতের রুল চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।
উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইনের ২৩৪ ধারা অনুযায়ী শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিল গঠন বাধ্যতামূলক হলেও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০০৬-০৭ অর্থবছর থেকে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই তহবিল গঠন করা থেকে বিরত থাকে। পরবর্তীতে ২০১৩-১৪ অর্থবছর থেকে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে এই তহবিল গঠন শুরু করে।
জানা গেছে, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ১৯৯৯ সালে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে, বর্তমানে কোম্পানির উল্লেখযোগ্য পণ্যের মধ্যে প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলি ফুল, প্যারাসুট এক্সট্রা কেয়ার, প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পু, সাফোলা এডিবল অয়েল, প্যারাসুট জাস্ট ফর বেবি ও অন্যান্য পণ্য রয়েছে। শুরুর দিকে কল্লোল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, কল্লোল ট্রেডার্স লিমিটেড তাদের পণ্যের পরিবেশনার দায়িত্বে ছিল। পরবর্তীতে ২০০৩ সালের ৪ ডিসেম্বর, ম্যারিকো লিমিটেড, ইন্ডিয়া ও Adil & Associates, LLC (AA) এর যৌথ উদ্যোগে Marico Bangladesh Limited (MBL) তাদের ব্যবসায়িক পরিসর বিস্তৃত করে। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ম্যারিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কায়া স্কিন কেয়ার লিমিটেড সহ ম্যারিকোর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করেছে।
ম্যারিকো লিমিটেড, ইন্ডিয়া, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ৯০% শেয়ারের মালিক এবং বিগত ১৬ বছরে প্রায় ৩২০০ কোটি টাকা মুনাফা রেমিট করেছে যার মধ্যে ৪১৯.২৯ কোটি টাকা রেমিট যোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ২০২৪-২৫ অর্থবছরেই রেমিট যোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে ১০৭৭.৬৪ কোটি টাকা, যা ১৬ বছরের মোট রেমিট টাকার প্রায় ৩৪ শতাংশ। এ অবস্থায় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং প্রাক্তন শ্রমিকদের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আর কোনো অর্থ বিদেশে রেমিট না করার জন্য আবেদনকারীরা হাইকোর্টে আবেদন করেছেন।
মামলার আবেদনকারীরা জানান, শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত রেখে বিপুল পরিমাণ অর্থ বিদেশে স্থানান্তর করার উদ্যোগে মামলায় সংশ্লিষ্ট শ্রমিকগণ উদ্বিগ্ন এবং তারা তাদের দাবীকৃত টাকা আদায়ের ব্যাপারে হাইকোর্ট থেকে ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী।

সাভারে ৭১ টিভির চিত্র সাংবাদিক উজ্জ্বলের ওপর হামলা

স্টাফ রিপোর্টার:ঢাকার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় এক বেসরকারি টেলিভিশনের চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন (৪২)-এর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার একটি মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন সাভারের উত্তর চাপাইন এলাকার লালটেক গ্রামের বাসিন্দা। তিনি ৭১ টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—উত্তর চাপাইন এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫), হৃদয় (২০), মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২), জনি (২০) ও মুসা (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন। শুক্রবার তিনি আবারও এসব বিষয়ে প্রতিবাদ জানান, যার ফলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে শনিবার সকালে তিনি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় থেকেই অভিযুক্তরা নানা অপরাধে জড়িত। সরকার পরিবর্তন হলেও তাদের অপকর্মে কোনো বিরতি আসেনি। আমি কেবল তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সে কারণেই তারা আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সাংবাদিক উজ্জ্বলের অবস্থা বর্তমানে স্থিতিশীল। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে: হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। কুমিল্লায় অনেক উপজেলা আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। এখানে যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু মনে করবেন না। এটা আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত, শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশ্যে বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা যখন কোর্টে যায় কোন্ বিচারক জামিন দেয়? সেগুলোর পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলো আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলছেন, আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় কেউ বাধা দেয়, কেউ যদি কোন ধরণের প্রেশারে রাখে সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন।
হাসনাত আইন উপদেষ্টাকে উদ্দেশ্যে করে আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা জামিনে বের হয়ে শহীদদের বাড়ির সামনে ঘোরাফেরা করছে- এটা যেমন আমাদের ব্যর্থতা তেমনি আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা আপনার কাছে জানতে চাই, কথা ছিল জানুয়ারি মাসেই দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। এখন মে মাস, এখন পর্যন্ত কেন ট্রাইব্যুনাল গঠন হয় নাই। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও প্রথম সংস্কার।
হাসনাত আরও বলেন, আমরা সংস্কার ও নির্বাচন দুটাই চাই, তবে বিচার হবে সংস্কারও হবে। এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচন হবে।
মানবিক করিডর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মানবিক করিডোর বিষয় অবস্থান সুস্পষ্ট করতে হবে। আমরা কোন ধোঁয়াশার মধ্যে থাকতে চাই না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব কোন পরাশক্তির কাছে বন্ধক দিব না। এখানে ভারতের আধিপত্য থাকবে না, পিণ্ডির আধিপত্য থাকবে না। এখানে কোন মার্কিন আধিপত্য থাকবে না। বাংলাদেশকে কোন পরাশক্তির আধিপত্যে আমরা থাকতে দিব না।
আওয়ামী লীগের সহযোগী ১৪ দলের বিষয়েও অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ১৪ দলের বিষয়ে এ সরকারের কি চিন্তা সেটি স্পষ্ট করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু আমরা আশাহত। অনেক কাজে আমরা এখনো বিচার দেখছি না, আহতদের এখনো পর্যন্ত পুনর্বাসন হয়নি, কর্মসংস্থান হয়নি, এখনো পর্যন্ত বিচারের কোন অগ্রগতি হচ্ছে না। আমরা যতক্ষণ পর্যন্ত না রাস্তায় নেমে এসেছি ততক্ষণ পর্যন্ত আপনাদের কোন পদক্ষেপ দেখি নি।