Home Blog Page 13

সাভারে আল হাদী ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাভারে সামাজিক ও সেবামূলক সংগঠন আল হাদী ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে সাভার সদর ইউনিয়ন’র দেওগাঁও এলাকার ‘বাইতুল মামুর জামে মসজিদ’ এ এই পরিচিতি সভা ও দোয়ার আয়োজন করা হয়।

আল হাদী ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি মুফতি নাইম উদ্দিন ইসহাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবদুল ওহাব। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু আদনান সেলিম, মাওলানা কাজী মাহফুজুর রহমান, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম ফরিদাবাদী, মুফতি রেজাউল করিম কাসেমী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আল হাদী ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি নাইম উদ্দিন ইসহাকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি শরিফুল ইসলাম। কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, ক্যাশিয়ার-কাজী হাফেজ মাওলানা ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক- মাওলানা এম তাওহীদুল ইসলাম সিদ্দিকি, প্রচার সম্পাদক-হাফেজ নুর আলম এর নাম ঘোষণা করা হয়।
পরিচিতি সভা শেষে সংগঠন, দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়।

সাভারে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

স্টাফ রিপোর্টার: সাভারের মজিদপুর এলাকায় নৃশংসভাবে খুন হয়েছেন মো. আব্দুস সাত্তার (৫৬)। এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে তার মেয়ে জান্নাতুল জাহান শিফা (২৩) এর বিরুদ্ধে। নিহতের বড় ছেলে মো. হাসিবুর রহমান অভিযোগ করেন, অনৈতিক ও সমকামী সম্পর্ক দেখে ফেলায় এবং এতে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তার বাবাকে খুন করা হয়েছে। আব্দুস সাত্তার নাটোর জেলার সিংড়া থানার ভোগা গ্রামের বাসিন্দা ছিলেন।

হাসিবুর রহমান জানান, “আমার বাবা অত্যন্ত সৎ ও ধর্মভীরু মানুষ ছিলেন। মাদ্রাসা থেকে আলিম পাশ করা এই মানুষটি জীবনের একপর্যায়ে সিএনজি ও লেগুনা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরে কিডনিতে পাথরের সমস্যা হওয়ায় গাড়ি চালানো বন্ধ করে দেন। তিনি মাঝে মাঝে আমাদের সাথে ঢাকায় থাকতেন এবং সাভারেও আলাদা ভাড়া বাসায় থাকতেন। বাবার চলাফেরায় আমি এবং আমার সৎ ভাই খরচ পাঠাতাম।”

তিনি আরও জানান, তার বাবা তিনটি বিয়ে করেন। তারা মোট ৩ ভাই দুই বোন। তিনি প্রথম স্ত্রীর সন্তান এবং অভিযুক্ত জান্নাতুল জাহান শিফা তৃতীয় স্ত্রীর মেয়ে। তৃতীয় স্ত্রী মারা যাওয়ার পর শিফাকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন আব্দুস সাত্তার। কিন্তু শিফার উশৃঙ্খল জীবনযাপন, অশালীন পোশাক ও দোকানে এবং এলাকায় মানুষের সামনে ধূমপান করার মতো আচরণে গ্রামের লোকজন বিরক্ত হয়ে পড়ে। এসব নিয়ে পরিবারের সদস্যরা, এমনকি আমার ৬ চাচাও ক্ষুব্ধ হন বাবার প্রতি। এসব ঘটনার প্রতিবাদ করায় ২০২২ সালে শিফা তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন, যা হাসিবুর রহমানের ভাষায়, “পুরোটাই মিথ্যা ও সাজানো মামলা।” তিনি আরও বলেন, “আমরা জানতাম বাবার সঙ্গে শিফার কোনো যোগাযোগ নেই। কিন্তু খুনের পর জানতে পারি, শিফা বাবার সাথেই একই বাসায় থাকতেন।”

প্রতিবেশী ইয়াসমিন আক্তার জানান, “শিফারা গত ফেব্রুয়ারিতে এই বাসায় আসে। শিফা অনলাইনে জামাকাপড় বিক্রি করত। ঘটনার আগের দিন ছিল শিফার জন্মদিন, সবাই মিলে তা উদযাপন করে। পরদিনই ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড।”

৮ মে রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে আব্দুস সাত্তারকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, হত্যার আগে খাবারের সঙ্গে ২০ টি ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করা হয়। ঘটনার পর শিফা পাশের ভাড়াটিয়া মো. তুহিনের কক্ষে গিয়ে জানান, “আমি আমার বাবাকে মেরে ফেলেছি।” তুহিন আতঙ্কে দরজা না খুলে ৯৯৯-এ কল দেন।

পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আব্দুস সাত্তারের মৃতদেহ উদ্ধার করে এবং শিফাকে সেখান থেকেই গ্রেপ্তার করে। পরে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে হত্যার পূর্ব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিফা হত্যাকাণ্ডের সময় বাসার অন্য দুই রুমমেটকে রুমের বাইরে থেকে আটকিয়ে রাখেন এবং খুনের ভিডিও তাদের কাছে পাঠান। ভিডিও দেখে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে, যার নম্বর-২৭। বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে। এ ঘটনায় এলাকায় মৃত আব্দুস সাত্তারের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছে। এলাকাবাসী জানান, “আমরা চাই এই হত্যার যথাযথ বিচার হোক। এমন মেয়ে যেন আর কোনো পরিবারে জন্ম না নেয়।”

এই নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় জনমনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে বলে আশাবাদী এলাকাবাসী।

ধানমন্ডি থেকে সাবেক এমপি মমতাজ বেগম গ্রেফতার

নিউস্টার ডেস্ক:মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। সেখান থেকে রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার করা হয়।
মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিস্তারিত আসছে–

সাভারে শিশুর বিকাশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:সাভারে শিশুর প্রাক শৈশবকালীন যত্ন ও বিকাশ উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান কারিতাস স্পেনের অর্থায়নে ও অঙ্কুর প্রকল্পের সহযোগিতায় নেটওয়ার্ক ফোরামের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্কুল শিক্ষক, সমাজকর্মী, উন্নয়ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। এসময় শিশুর সুস্থ শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক এবং সার্বিক বিকাশে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের প্রারম্ভিক শিশুযত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সম্প্রদায়ভিত্তিক কর্মসূচি শক্তিশালীকরণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নের ওপর জোর দেন।
সভায় বক্তরা কারিতাস স্পেন-কে ধন্যবাদ জানিয়ে বলেন- শিশুদের জন্য এই এলাকায় আরো ডে-কেয়ার সেন্টার প্রয়োজন রয়েছে। এতে করে এলাকার অভিভাবকগণ আরো বেশি কর্মমূখী হবে।
কারিতাস অঙ্কুর প্রকল্পের পক্ষ থেকে বলা হয়, শিশুর বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সম্প্রদায়ের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। এ লক্ষ্যে তারা বিভিন্ন প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তারা ইসিডি নেটওয়ার্ক ফোরাম মাধম্যে শিশুর প্রাক-শৈশব বিকাশ, অধিকার ও উন্নয়ন বিষয়ে নীতিনির্ধারণী স্তরে অবদান রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সক্রিয় রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক আরিফুল ইসলাম, মিলন হোসেন, বাচ্চু মিয়া, হাবিবুর রহমান ও আসমা আক্তারসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা।

সাভারে থানা যুবদলের উদ্যোগে জন-সাধারণের মাঝে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভার থানা যুবদলের উদ্যোগে বিরুলিয়ায় জন-সাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে আক্রাইন বাজারে লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান আরিফ, সাভার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল নেতা শওকত হোসেন খোকন, শাজাহান, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, চন্দন, কামরুল ইসলাম, বিল্লাল, আনু মোল্লা সহ যুবদলের নেতাকর্মীরা।

সাভারে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে রুবেল মন্ডল (৩৫) নামে যুবককে দিনে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম দেউন এলাকার নিহত রুবেল মন্ডলের নিজস্ব মাছের খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত রুবেল মন্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার মো. নায়েব আলী মন্ডলের ছেলে এবং আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ছোট ভাই। রুহুল আমিন মন্ডল আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এরপর থেকে ভাইয়ের মাছের খামার, ঝুট ব্যবসা ও বালুর ব্যাবসা দেখাশুনা করতেন নিহত রুবেল মন্ডল।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম দেউন এলাকার একটি মাছের খামারের পাশে নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শুরু করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানান তার বড় ভাই আলমগীর মন্ডল। এ সময় নিহতের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল।
নিহতের বড় ভাই আলমগীর মন্ডল বলেন, রুবেল মন্ডল ঢাকায় চাকরি করতেন এবং বাকি সময় মাছের খামারে কাজ করতেন। সকালে রুবেল মন্ডলকে বাসা থেকে ডেকে আনে স্থানীয় আব্বাস মন্ডলের ছেলে শান্ত (৩০), মৃত আশক আলী মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল ও তার ভাই আমজাদ মন্ডল। ১৫ দিন আগেই তাকে হত্যার হুমকি দিয়েছিলেন শান্ত, মুনসুর, আকবর, কুদ্দুস, আমজাদ, জাহিদুল, জাকির হোসেন ও আলাউদ্দিন। পরে দুই দিন আগে জোরপূর্বক তারা ওই খামার থেকে মাছ মেরে নিয়ে যান।

আলমগীর মন্ডল আরও বলেন, সকালে আমি দোকানে যাওয়ার সময় দেখি আকবর, কুদ্দুস, আমজাদ, জাহিদুল, জাকির হোসেন ও আলাউদ্দিনসহ কয়েকজন নামার দিক থেকে আসতেছে। তাদের হাতে একটি বাজারের ব্যাগ ছিল। যেটির মধ্যে হয়তো চাপাতি ও ছোড়া ছিল। তারা এলাকায় সন্ত্রাসী এবং চাঁদাবাজি করে। স্থানীয় সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হুমায়ুন চেয়ারম্যানের নাম বলে বিভিন্ন কারখানায় ঝুট ব্যবসা করে। আমার ভাইয়ের ব্যবসা দখলের জন্যই তাকে বাসা থেকে ডেকে এনে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার বিচার এবং হত্যাকারীদের ফাঁসি চাই।
স্থানীয়রা জানান, রুবেল মন্ডল সকালেও এলাকায় ঘোরাফেরা করেন। সকালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। দুপুরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে আধিপত্ত্য বিস্তার ও ব্যবসা দখলের জন্যই রুবেল মন্ডলকে হত্যা করা হয়ে থাকতে পারে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়ের করে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সাভারে পৃথক অভিযানে ৫কেজি গাজা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রফিকুল ইসলাম,সাভার: ঢাকার সাভারে পৃথক অভিযানে মাদক ও অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ২৫০ গ্রাম হেরোইন ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

বুধবার (৭ মে) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির। এর আগে গতকাল মঙ্গলবার সাভারের কাউন্দিয়া, ভাকুর্তা ও কোন্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত রতন আলীর ছেলে মো. ফালান (৪৫), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার কোকরাবুশি এলাকার মো. মুসা মিয়ার ছেলে মো. মনির (২২), যশোর সদরের ওহিদপুর এলাকার মো. শুক্কুর আলীর ছেলে ওহিদুল ইসলাম আরিফ (২০) এবং সাভারের হেমায়েতপুর এলাকার মো. আল আমীনের ছেলে মো. হৃদয় (২১)।
সংবাদ সম্মেলনে এএসপি শাহিনুর কবির বলেন, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. ফালান (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার ভাড়া বাড়ির কক্ষে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গতকাল মধ্যরাতে সাভারের ভাকুর্তার চুনারচর এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি ধারালো চাপাতিসহ মনির (২২), আরিফ (২০) ও হৃদয় নামে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। এছাড়া একইদিন দুপুরে সাভারের কোন্ডা দাসপাড়া এলাকার হোসনে আরা বেগমের মালিকানাধীন ভাড়া বাসার একটি কক্ষে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জোহারুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। আটকদের মাদক ও ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন।

সাভারে বনগাঁও ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকেলে বনগাঁও ইউনিয়ন যুবদলের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও মো. ইমরান মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হেদায়েত উল্লাহ সাচ্চু, সাবেক সহ-সাংগঠনিক শাহিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এ অনুষ্ঠানে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন
সাভার থানা যুবদল নেতা মাহবুব হোসেন গিয়াস, সাভার থানা যুবদল নেতা আক্তার হোসেন, বনগাঁও ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন ও সহযোগী নেতৃবৃন্দ।

আশুলিয়ার আলোচিত সেই যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যাকাণ্ডের মামলায় আলোচিত যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) বিকালে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানা যুবলীগের নেত্রী শাহনাজ পারভীন শোভা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাই আন্দোলনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তবে পালিয়ে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন শোভা।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করা হয়। আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার শোভাকে মঙ্গলবার (৬ মে) আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

দুস্কৃতিকারীরাই বিএনপির সুনাম নষ্ট করছে: জামাল সরকার

স্টাফ রিপোর্টার:কিছু দুস্কৃতিকারী বিএনপির সুনাম নষ্ট করছে। বিএনপির বদনাম হয় এমন কিছু নেতারাই এ ধরনের কাজ করছে। তারা অতি কৌশলে বিএনপির ক্ষতি করে যাচ্ছে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা এ ধরনের কাজ করতে পারেন না। যারা এমন কাজ করছেন তারা জুলাই আন্দোলন বিপ্লবে ছিল না। তাই তারা দেশের দরদ বুজে না। সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার শনিবার সাভারে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে শনিবার সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় জামাল উদ্দিন সরকার আরও বলেন, মানুষ মানবিক বাংলাদেশ চায়। সাধারণ মানুষ সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাসিনাকে বিদায় করেছে। তার বিদায় হয়েছে ন্যাক্কারজনকভাবে। অসম্মান অপমান হওয়ার কাজ করলে তার ফল দুনিয়াতেও পাওয়া যায়। হাসিনার হঠকারিতার ফলাফল তিনি পালিয়ে এখন দিল্লীতে আশ্রিতা।
ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আশেক আলী মোল্লার সভাপতিত্বে নয়াবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর, সিনিয়র সহ-সভাপতি আবদুল বাসেদ দেওয়ান, সহ-সভাপতি আবদুর রহমান বাবুল, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল আহসান রাসেল, জেলা মৎসজীবী দলের সভাপতি ইলিয়াস শাহী মোখলেস, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম, পৌর বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম মিয়া, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন উকিল, যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন প্রমুখ।

সভায় খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বলেন, বিএনপির নামে যারা চাঁদাবাজ, জুট ব্যবসায়ি তাদেরকে প্রতিহত করতে হবে। যারা তারেক রহমানের কর্মী তারা কখনও ফ্যাসিস্টদের আশ্রয় দিতে পারে না। তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। তারেক রহমানের কর্মীরা দেশের সব থেকে সেরা কর্মী। সাহসী ও শক্তিশালী কর্মী। নেতার আদর্শ ও নীতি আমাদের মানতে হবে। দলের সিদ্ধান্তের বাহিরে যাওয়ার ক্ষমতা কারও নেই।
১৭ বছরের স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। তাদের অট্রালিকা ভেঙ্গে চুরমার করে দেয়া হয়েছে। খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু আরও বলেন, গণতান্ত্রিক সরকার কায়েম করতে হলে জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে হবে। ৩১ দফা কখন বাস্তবায়িত হবে। বিএনপি বলছে আগামী ডিসেম্বরের মধ্যে ভোট হতে হবে। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যে কোন সময় যে কোন জায়গায় সংস্কার হতে পারে।

আলহাজ কফিল উদ্দিন বলেন, আওয়ামী সময়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ফিরোজ কবীরকে বিপুল ভোটে পরাজিত করে আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। কিন্তু সে সময়ের স্বৈরাচার আমাকে একটি মুহুর্তও শান্তিতে চেয়ারে বসতে দেয়নি। সুপ্রিম কোর্টের রায় নিয়ে এসেছিলাম চেয়ারম্যানের অফিসে কিন্তু আমাকে বসতে দেয়া হয়নি। নির্বাচনের পরপরই ঈদের সময়ে বিভিন্ন গার্মেন্টস কোম্পানির প্রতিনিধিরা নানা টাকা-পয়সার অফার নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি তা গ্রহণ করিনি। নেতার আদর্শ চাঁদাবাজি নয়। জুট ব্যবসার ভাগাভাগি নয়। দলের আদর্শকে ধারণ করতে হবে। আদর্শ লালন করতে হবে।
আবদুল গফুর বলেন, বিএনপির নামে এলাকায় নেতারা জুট ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন। প্রকৃত বিএনপি নেতা কখনও এমন কাজ করতে পারে না। আসল বিএনপি কোন ব্যবসা পায়নি। আওয়ামী লীগের সাথে চুক্তি করে ভারত গিয়ে ব্যবসার টাকা দিয়ে আসা হচ্ছে। আমাদের হাতে এ সংক্রান্ত তথ্যের প্রমাণ আছে।
সাইফুদ্দিন সাইফুল বলেন, ৩১ দফা কর্মসূচীর ভেতরে দেশের জনগণের কথা বলা হয়েছে। দেশের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনার কথাও বলা হয়েছে। তাই দলীয় নেতাকর্মীদেরকে ৩১ দফা বাস্তবায়নের জন্য দায় দায়িত্ব নিতে হবে। কাজ করতে হবে। তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে।