Home Blog Page 23

ক্র্যাবের সভাপতি তমাল ও সম্পাদক বাদশাহ

0

স্টাফ রিপোর্টার: অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এম বাদশাহ।

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯৮ জন। এর মধ্যে ২৮৬ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম লাবলু পেয়েছেন ৯৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ পেয়েছেন ১৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নুরুজ্জামান পেয়েছেন ১০৪ ভোট।

এ ছাড়া সহসভাপতি পদে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উমর ফারুক আলহাদী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (মাসুম মিজান) পেয়েছেন ১২০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফ বাবলু পেয়েছেন ৯৪ ভোট।

আইন ও কল্যাণ সম্পাদক পদে মো. মাহমুদুল হাসান ১৫৫ ভোট পেয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী শেখ কালিমউল্যাহ পেয়েছেন ১১৬ ভোট।

অন্যদিকে দপ্তর সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে সর্বোচ্চ ২০৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন জিয়া খান। ১৮৭ ভোট পেয়ে দ্বিতীয় ইমরান রহমান ও ৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মোহাম্মদ জাকারিয়া।

সাভারে যাত্রীবাহীবাস-অ্যাম্বুলেন্সে আগুন,নিহত ৪

0

স্টাফ রিপোর্টার: ঢাকার অদূরে সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজনই আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া বাসের অন্তত সাত যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে রাত ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দিয়েছেন। তবে এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি তিনি। 

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম বলেন, প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মৃত্যুর বিষয় জানতে পেরেছি। আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ধামসোনায় কর্মশালা

0

স্টাফ রিপোর্টার: তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে ধামসোনাতে “তারুণ্যের ভাবনায়,আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় ধামসোনা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী ইসরাত জামান।

তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য রেহেনা পারভীন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান, ইউপি ট্যাগ অফিসার আবুল কালাম আজাদ, ইউনিয়ন  ভূমি সহকারী কর্মকর্তা মিনারুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।

এসময় অনুষ্ঠানে এটমিক এনার্জি রিসার্চ এস্টাব্লিসমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরাসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে তরুণ শিক্ষার্থীরা নিজেদের ভাবনার কথাগুলো কাগজে লিখে কর্মকর্তাদের কাছে জমা দেন

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এটমিক এনার্জি রিসার্চ এস্টাব্লিসমেন্ট স্কুল এন্ড কলেজ(এইআরই) এর সিনিয়র প্রভাষক (বাংলা) গাজী ওছিউল ইসলাম। 

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুজন শিকদার

0

স্টাফ রিপোর্টার: ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু’র প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুজন শিকদার।

সুজন শিকদার বলেন, “দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে ছাত্রদল আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে, তা আমি সর্বোচ্চ আন্তরিকতা এবং সততার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। বিএনপির মহৎ আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদলকে আরও সুসংগঠিত করে এগিয়ে নিতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”

তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুজন শিকদার আরও বলেন, “এই মনোনয়ন আমার জন্য এক বড় দায়িত্ব এবং ভবিষ্যতে দলের সেবায় নিজেকে আরও নিবেদিত করবো।”

সুজন শিকদার আরও উল্লেখ করেন, নবীন প্রজন্মের কাছে শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারেক রহমানের নেতৃত্বকে তুলে ধরার পাশাপাশি দলীয় ঐক্য ও আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করবেন তিনি।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতা-কর্মীরা এই মনোনয়নকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন এবং সুজন শিকদারের নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।

বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুজন শিকদার তার বক্তব্য শেষ করেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ, সম্পাদক মাহফুজ

0

স্টাফ রিপোর্টার: জেলা উত্তর ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ ইকবাল। 

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুজন শিকদার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মঞ্জুরুল হক সৌরভ।

এছাড়া ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি হিসেবে পাভেল মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. শফিকুল ইসলাম নিরব। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ঠান্ডু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসিম হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহরুখ হোসেন।

উল্লেখ্য, উক্ত কমিটিরসমূহকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সাভারে ছাত্র হত্যার একাধিক মামলার আসামি আওয়ামী নেতা মোবাইল মনির গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে একাধিক ছাত্র হত্যা মামলার আসামি সাভার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন(মোবাইল মনির)-কে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাভার সিটি সেন্টার শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির সাভার সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ছাত্র হত্যা সংক্রান্ত ৫টি মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে ছাত্র জনতার ওপর হামলা ও গুলি চালানোর ঘটনা ঘটে, যাতে শতাধিক ছাত্র-জনতা নিহত হয়। পরবর্তীতে নিহতদের স্বজনরা হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এসব মামলার এক আসামি হিসেবে মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির অভিযুক্ত। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভার সিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, বিকেলে মোবাইল মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় বিপিএটিসির কর্মকর্তা নিহত,মানববন্ধন করে বিচার দাবি

0

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানী নিহতের ঘটনায় দোষী বাস চালকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, এ ঘটনায় বিপিএটিসির স্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এসময় মানববন্ধনে উপস্থিত বিপিএটিসির সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, ‘দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মো. রুস্তম রাব্বানী আজ সকালে (মঙ্গলবার) মারা যান। এ ঘটনায় বিপিএটিসি পরিবার মর্মাহত। সারাদেশে যেসব সড়ক দুর্ঘটনা ঘটছে, তাতে মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছেন এবং পঙ্গু হচ্ছেন। এসব ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন। আমরা সড়ক দুর্ঘটনারোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও রুস্তম রাব্বানী হত্যাকাণ্ডের জন্য দায়ীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।’

বিপিএটিসি কর্মচারী ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘রুস্তম রাব্বানী আমাদের প্রতিষ্ঠানের একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন এবং মানুষ হিসেবেও অত্যন্ত ভালো মনের অধিকারী ছিলেন। তার এমন অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। তার পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তার দুজন ছোট কন্যা সন্তানও রয়েছে। তাই আমি দোষী বাস চালকের শাস্তির পাশাপাশি বাস কর্তৃপক্ষের কাছে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের সামনের সড়কে সড়ক গতিরোধক স্থাপন করার দাবি জানাই।’

গত রোববার (৫ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি ৩নং গেইটের সামনে সড়ক পারাপারের সময় পেছন দিক থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন রুস্তম রাব্বানী। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় বিপিএটিসির স্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ ওসি সওগাতুল আলম

0

স্টাফ রিপোর্টার: হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪ এর সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম। 

রবিবার (৫ডিসেম্বর) সকালে গাজীপুরস্থ রিজিওন পুলিশ সদরদপ্তরে হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের মাননীয় এডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিয়া।

এসময় তিনি হাইওয়ে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪ এর সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার তুলে দেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব সওগাতুল আলম এর হাতে।

পেশাদার,দক্ষ,সাহসী ও নিরেপক্ষ পুলিশ কর্মকর্তা সওগাতুল আলম শ্রেষ্ঠ ওসির সম্মাননায় ভূষিত হওয়ায় দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবাপ্রাপ্তি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র শুভ কামনা ও প্রীতি জানিয়েছেন তাকে।

ওসি সওগাতুল আলম পুলিশের বিভিন্ন স্টেশনে সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের লক্ষ্য অনুযায়ী পুলিশ বাহিনীর সুনাম অর্জনে কাজ করে যাচ্ছেন।

সওগাতুল আলম ছোট বেলা থেকেই লেখাপড়ায় ও সামাজিক কাজে মনোযোগী ছিলেন। প্রাথমিক শিক্ষা জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত নিজেকে অগণিত সামাজিক ও দায়িত্বশীল কাজে নিয়োজিত করেছেন এবং পুলিশ বাহিনীর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সহকর্মী ও পুলিশিং সেবা প্রার্থীদের কল্যাণে কাজ করে সাধারণ মানুষ এবং পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে নন্দিত হয়েছেন।

এছাড়াও নয়া উপাধির শুভক্ষণে পুলিশি সেবা দিয়ে এগিয়ে থাকা সওগাতুল আলম নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন। এই পুলিশ কর্মকর্তার পেশাগত জীবনে আরও সমৃদ্ধি কামনা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সাভারে ছাত্রদলের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার: সাভারে ঢাকা জেলা ছাত্রদলের পক্ষে ছিন্নমূল পথশিশু ও ভাসমান মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার রাতে সাভার বাসস্ট্যান্ড, থানা বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, গেন্ডাসহ বিভিন্ন স্থানে গভীর রাতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই মহৎ উদ্যোগে নেতৃত্ব দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

শীতের তীব্রতায় কষ্ট পোহানো এসব মানুষদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া ছিল ঢাকা জেলা ছাত্রদলের মানবিক প্রচেষ্টা। 

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান, থানা ছাত্রদলের নেতা পাভেল খান ইফতি এবং ফয়সাল আহমেদ বাবু প্রমুখ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।

শীতের তীব্রতায় কষ্ট পোহানো এসব মানুষদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া ছিল ঢাকা জেলা ছাত্রদলের মানবিক প্রচেষ্টা। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদল নেতারা তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। কম্বল বিতরণের সময় সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

তাজ খান নাঈম জানান, “ছাত্রদলের মূল আদর্শই মানুষের পাশে দাঁড়ানো। এই শীতে ছিন্নমূল মানুষদের কষ্ট লাঘব করতে আমাদের এই প্রচেষ্টা।”

এমন উদ্যোগ মানুষের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতার অনন্য উদাহরণ। সারাদেশের প্রতিটি কোণায় এ ধরনের মানবিক কার্যক্রম ছড়িয়ে পড়লে অসহায় মানুষদের জন্য এটি বড় সহায়তা হয়ে উঠবে।

সাভারে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেলের গণসংযোগ 

0

স্টাফ রিপোর্টার:আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেলের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪জানুয়ারি) বিকেলে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের পলুর মার্কেট, গির্জা রোড ও ভিশন গার্মেন্টস হয়ে বিভিন্ন এলাকা ও পাড়া মহল্লায় রাসেলের পক্ষে এলাকাবাসী গণসংযোগ করেন।এসময় দোকান, রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ ও বাসা বাড়িতে যেয়ে সকল ভোটার এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ড কাউন্সিল রাসেল।এসময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া চান। সৌজন্য সাক্ষাৎকালে তার পাশে থাকার আহ্বান জানান কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল। 

উল্লেখ্য: দীর্ঘ ১৭ বছর অনেক হামলা, মামলা ও জুলুম অত্যাচারের শিকার হয়েও বিএনপির রাজনীতি থেকে  সরানো যায়নি এই বিএনপির ত্যাগী ব্যক্তিকে ।এসময় তিনি জানান গরীব-দুঃখী মেহনতী মানুষের জন্য কাজ করার লক্ষ্যে, জনগণের সেবা করার জন্য নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। সকলে যদি মনে করে তাদের কাছে আমি যোগ্য, আমাকে দিয়ে সকলের আশা পূরণ হবে তাহলেই সেই বিশ্বাস থেকে আমার পাশে সকলে থাকবে বলে আমার বিশ্বাস। গণসংযোগে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার  সকল শ্রেণির মানুষ।