স্টাফ রিপোর্টার:সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে ছাত্রজনতা হত্যার আসামী সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।
তার বিরুদ্ধে বিনোদপুর পল্লীমঙ্গল সমিতির জমি, হিন্দুদের মহাশ্মশানের জমি ও রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ তোলা হয়। এছাড়াও পলাতক আসামী এ চেয়ারম্যান লোকজন দিয়ে এখনো ভূমিদস্যুতা, চাঁদাবাজী এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান বক্তারা।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মো. স্বপন, মফিজুদ্দিন দেওয়ান,মান্নান দেওয়ান,এ্যাডভোকেট মাসুদ দেওয়ান,জালাল,সবুর সহ এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় সাভারে আনন্দ র্যালী করেছে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সাভার থানা ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপি এ আনন্দ র্যালী করে। র্যালিটি বিরুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান আলাল এর বাড়ি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগান এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়।
এসময় সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিম, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল, বিএনপি নেতা আলমগীর হোসেন, ইব্রাহিম খলিল, মো. ইমদাদ, রাশেদুল ইসলাম রাসেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক’শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে সারাদেশে হামলা, ষড়যন্ত্র, সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে। তারই প্রতিফলন ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন বটতলা মাঠে যুবদলের কর্মী সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। সেন্টমার্টিন যাতায়াতে বিধি নিষেধ প্রত্যাহারের রিট খারিজ।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনে মধ্য দিয়ে আগামীতে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এ ছাড়া আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান করছি।
ভাকুর্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ছেলে ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইফরান ইবনে আমান অমি।
সড়ক দুর্ঘটনায় ৫ বছরে পুরোপুরি নিশ্চিহ্ন দেড় শতাধিক পরিবার।
এ সময় অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ভাকুর্তা ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কদম ভূঁইয়াসহ বিএনপি’র বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার: সাভারে খাস জমিতে খেলার মাঠের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় লেক সিটির ভেতরে সরকারি খাসজমিতে খেলার মাঠ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় এলাকাবাসী সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী এই মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, খেলার মাঠের অভাবে এলাকার শিশু, কিশোর ও যুবকরা নানা ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। প্রতিটি এলাকায় খেলার মাঠ তৈরি করা হলে মাদকের প্রভাব থেকে যুবসমাজ কে রক্ষা করা সম্ভব।
এ বিষয়ে মোঃ আমিন বলেন, এই জমিটি সরকারি খাস জমি, আমরা শিক্ষার্থীরা এই জমিটি পরিস্কার করে খেলার উপযোগী করে তুলতে চাইলে কিছু দুষ্কৃতিকারী আমাদের এই কার্যক্রমকে বন্ধ করে দেয়।
সরকারি খাস জমি বরাদ্দ দিয়ে খেলার মাঠ নির্মাণের দাবি জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকারের কাছে।
এ বিষয়ে আকাশ বলেন,আমরা একটি মাঠের অভাবে খেলাধুলা করতে পারছি না। তাই আমরা সরকারি খাস জমি বরাদ্দ চেয়ে খেলার মাঠ নির্মাণের দাবি জানিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকারের কাছে স্মারকলিপি জমা দিবো।
স্টাফ রিপোর্টার: সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জিরাবো স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়ে বিকে স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে বংশী নদীর তীরে মিনি স্টেডিয়ামে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে জিরাবো স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে বিকে (বলিয়ারপুর-কোন্ডা) স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে। খেলায় জিরাবো স্পোর্টিং ক্লাবের পক্ষে ৪ জন নাইজেরিয়ান খেলোয়াড় অংশ নিয়েছিলেন।
বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সাবেক এমপি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো: খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান মো: মঈনুদ্দিন বিপ্লব, সাভার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মিনি আক্তার ঊর্মি, সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুর রহমান, সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি প্রমুখ। এ সময় পুরো স্টেডিয়াম জুড়ে সাভার ও আশুলিয়ার গণআন্দোলনের সকল শহীদদের ছবি ও ব্যানার দিয়ে সাজানে হয়।
সাভার উপজেলার ৮টি দল এ খেলায় অংশগ্রহণ করবে।এ টুর্নামেন্টটি ৩০ নভেম্বর শনিবার থেকে শুরু হয়ে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৩ ডিসেম্বরে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকালের খেলায় ফিফা তালিকাভুক্ত রেফারী আনিছুর রহমান সাগর খেলা পরিচালনা করেন। টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব আজমল আমিন খেলার সার্বিক তত্বাবধান করেন। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনোয়ার হোসেন রুদ্র ও ইব্রাহিম খলিল। বিজয়ী বিকে (বলিয়ারপুর-কোন্ডা) স্পোর্টিং ক্লাবের খেলোয়ার আশিক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সম্মানে আলাদা তাবুতে বসার ব্যবস্থা করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ শ্রাবণ গাজীর পিতা মান্নান গাজী, শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা, শহীদ আব্দুল কাইয়ুমের মা, শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা, শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের পিতা ও শহীদ তানজিম আহমেদ সুজনের বোন বক্তব্য রাখেন।
এসময় তারা বলেন, বাংলাদেশে গত ১৬ বছর ফেরাউনের শাসন কায়েম ছিলো। জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আমাদের সন্তানরা জীবনের বিনিময়ে এ জালেমের শাসনের অবসান ঘটিয়ে দ্বিতীয়বার আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছে। আমাদের এ স্বাধীনতা যেন হারিয়ে না যায়; ঐক্যবদ্ধভাবে সেদিকে সবাইর নজর রাখতে হবে। তারা দ্রুত সময়ের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা পল্লী বিদুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসের আওয়াতায় রক্ষণাবেক্ষণার সময় পল্লী বিদ্যুৎ ঠিকাদার প্রতিষ্ঠানের এক শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুশয্যায় রয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে সাবস্টেশনে এঘটনা ঘটে। এঘটনায় মোস্তফা নামে পল্লী বিদুৎ সমিতির ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাকে মূর্মুষ অবস্থায় ঢাকা মেডিকেল এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এবিষয়ে পল্লী বিদুৎ সমিতির ঠিকাদার বলেন, সকালে সাব-স্টেশন রক্ষণাবেক্ষণার কাজ শুরু করার আগে শিমুলতলা জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার রিপন মিয়াকে তিন বার বলেছি বিদ্যুৎ লাইন বন্ধ আছে কি-না? আমাকে বলেছেন, লাইন সব বন্ধ আছে আপনারা কাজ শুরু করেন। তারা বলেছে সব লাইন শাট-ডাউন দেওয়া হয়েছে। তখন মোস্তফা একটি পোলে গিয়ে উঠেছে। তারপরই এই দূর্ঘটনা ঘটে। তিনি বলেন, ওই সাব স্টেশনের সব গুলো ফিডার বন্ধ ছিলো। তবে সাব স্টেশনের পাশে ঢাকা পল্লী বিদুৎ সমিতি-১ এর লাইন আছে কি না তা আমাদের জানার কথা না। সেটা শিমুলতলা জোনাল অফিসের লোকজন জানে। এঘটনার জন্য ওই জুনিয়র ইঞ্জিনিয়ারই দায়ী বলে অভিযোগ করেন তিনি।
এবিষয়ে জানতে চাইলে শিমুলতলা পল্লী বিদুৎ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার রিপন মিয়া বলেন, সাব স্টেশন রক্ষণাবেক্ষণার কাজ করতে গিয়ে কেউ বিদ্যুৎপৃষ্ট হয়েছে কি না তার জানা নেই।
স্টাফ রিপোর্টার: আগামী নির্বাচনে সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাসেলকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তরুণদের মাঝে রাসেল যেমন জনপ্রিয়, তেমনি মুরুব্বিদের কাছেও গ্রহণযোগ্য নাম।তিনি একজন সৎ,যোগ্য, শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী ও একজন তরুণ সমাজসেবক হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত।
এদিকে রাসেলকে কাউন্সিলর হিসেবে দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ্যতার ফিরিস্তি তুলে ধরে স্ট্যাটাস দিচ্ছে তার সমর্থকরা। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান,রাসেল অত্যন্ত ভালো লোক। আমরা মনে করে কাউন্সিলর হিসেবে সে মনোনয়ন পেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের অনেক উন্নয়ন হবে।
পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীর সাথে কথা বলে জানা যায়, তরুণ এই ছাত্রদল নেতা রাসেল অত্যন্ত জনপ্রিয় একজন লোক। সে কাউন্সিলর হলে একটি আধুনিক ওয়ার্ড গড়তে পারবে বলে আমাদের বিশ্বাস। পৌরসভা ৮ নং ওয়ার্ডের আরও কয়েকজন ভোটার একই অভিমত প্রকাশ করেছেন। ৮নং ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করে প্রতিহিংসামুক্ত ওয়ার্ড গড়তে চান তরুণ এ ছাত্রদল নেতা। তিনি নিউস্টার২৪ ডটকমকে বলেন, কাউন্সিলর হতে চাই নিজের জন্য নয়, বিএনপির চেয়ারম্যান পারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশকে বাস্তবায়ন করতে, মাদকমুক্ত সমাজ গড়তে। পৌরসভা ৮নং ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। কাউন্সিলর হয়ে অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের কষ্ট ভাগাভাগী করে সর্বস্তরের জনগণের পাশে থেকে সারাজীবন সেবা করতে চাই।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনেও জনগণের পাশে থাকার চেষ্টা করে গেছি। আমি নেতা নই, সাধারণ মানুষ হয়ে সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করি। যারা আমাকে ভালোবেসে কাউন্সিলর হিসেবে দেখতে চাইছে, তাদের ভালবাসায় আমি নিজেও প্রস্তুত, যদি আমি মনোনয়ন পাই তাহলে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে আধুনিক উন্নত একটি ওয়ার্ড গড়ার চেষ্টা করবো। তরুণদের বিভিন্ন খেলাধুলায় মনোনিবেশ করে গড়ে তুলবো।
আমি মনে করি খেলাধুলার প্রতি তরুণদের মনোনিবেশ করে গড়ে তুলতে পারলে তাদের দ্বারাই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আর্থ মানবতার সেবায় কাজ করতে চাই। তার জন্য যসযা করা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ।পৌরসভার ৮ নং ওয়ার্ডকে পরিবেশ বান্ধব ওয়ার্ড করার খুবই ইচ্ছে আমার ।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা (উত্তর) এর নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে চক্রান্ত মূলক মিথ্যাচার এবং চিহ্নিত মহলের ইন্ধনে হয়রানির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে দলটির নেতারা। তদন্ত কমিটি গঠন করে প্রাপ্তি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা ।
রবিবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্যাডে, ঢাকা জেলা (উত্তর) শাখা এর পক্ষে সিনিয়র সহ- সভাপতি মাওলানা মাহফুজর রহমানসহ ৭জন নেতা কতৃক স্বাক্ষরীত এই স্মারকলিপি প্রদান করা হয়।
এঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রাপ্তি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, এর আগে হাফেজ মাওলানা নূর মোহাম্মদ-এর মানহানি এবং সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার লক্ষে সাভারের চিহ্নিত একটি মহলের চক্রান্ত ও ইন্ধনে গণমাধ্যমে অসত্য সংবাদ প্রকাশ এবং সেই ভিত্তিহীন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসন কর্তৃক হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে হয়রানি করা হচ্ছে।
নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদ কে পুনরায় যদি হয়রানি করা হয় তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা (উত্তর) শাখা কঠোর পদক্ষেপ গ্রহন করার হুশিয়ার দেন। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান নেতারা।
স্টাফ রিপোর্টার: সাভারে বিজয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৩ শে নভেম্বর) বিকেলে সাভার ইউনিয়নের চাপাইনে নিউ মডেল হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় সাভার থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল হোসেন’র সভাপতিত্বে ও সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন, বাংলাদেশের ২য় স্বাধীনতা আনতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহতদের সুস্থ্যতার জন্য দোয়া করি। এসময় তিনি আরও বলেন, মদাক থেকে দূরে থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা যুবসমাজকে যে কোন খারাপ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে। খেলাধুলার বিকাশে আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, সাভার থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামাল বদি, চাপাইন নিউ মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক ও সাভার থানা জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি মো. আবদুল রহিম, সাভার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ সালাম মোল্লা, সাভার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ, সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রুস্তম আলী, স্থানীয় নেতাকর্মী সহ এলাকাবাসী।
অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন সাভার থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাইসুল ইসলাম রাহাত।
উল্লেখ্য:ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন বাগানবাড়ি স্পোর্টিং ক্লাব ও জেন-জেট। এ খেলায় জেন-জেট ট্রাইবেকারের মাধ্যমে ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।
স্টাফ রিপোর্টার:সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় মাদ্রাসা সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর আয়োজন করেন জাবাল-ই-নূর ফাউন্ডেশন।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু করা হয়।
অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলেন বাংলাদেশ বেতার ও জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক।
এসময় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত জাতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মাও: মো. সাইফুল ইসলাম রফিক এর সভাপতিত্বে ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সহ. সেক্রেটারি অধ্যক্ষ মো. হোসাইন উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. মুফতি মো. আবু ইউছুফ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বি-পাড়ার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র হাসান মাহমুদ মাস্টার, পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুর রহমান, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী, মাদ্রাসার সকল শিক্ষক,শিক্ষার্থী,অবিভাবক এবং স্থানীয় নেতাকর্মী সহ এলাকবাসী।
সিরাত ও মাহফিলে বক্তাদের আলোচনার পর জাবাল-ই-নূর ফাউন্ডেশনের আয়োজিত সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।