Home Blog Page 6

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী রাসেল

0

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. রাশেদুল ইসলাম রসেল। একান্ত এক সাক্ষাৎকারে তিনি বলেন,১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সফল প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকারে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।

তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক

0

স্টাফ রিপোর্টার: সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) বিকেলে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাভার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আরফান আলীর সভাপতিত্বে ও সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি মোঃ মোস্তফা সরদার, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী মুসলিমুর চন্দন, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুর আলম সাগর,মোঃ রফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউপি সদস্য মনিরুল হক

0

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব ও ইউপি সদস্য হাজী মো. মনিরুল হক। একান্ত এক সাক্ষাৎকারে তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সফল প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকারে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় আহত-৪, মাইক্রোবাস চালক আটক

0

স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের সামনে তিন সাংবাদিক ও এক কন্টেন্ট ক্রিয়েটরের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।
তিনি বলেন, তিন সাংবাদিককের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। তার পাশের সিটে যিনি ছিলেন তাকেও খোঁজা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত সকলকে আটকের জন্য কাজ করছেন বলে জানান।
এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির দিকে মোটরসাইকেল যোগে আসার সময় হামলার শিকার হন ইংরেজি দৈনিক দ্যা নিউ নেশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সৈয়দ শিমুল পারভেজ, নোমান মোশারফ। তাদের রক্ষা করতে গিয়ে বাংলাভিশনের সাংবাদিক কেফায়েত শাকিল ও কনটেন্ট ক্রিয়েটর শরীফ আলমও আহত হন।

জানা গেছে, আহত সাংবাদিক শিমুল ও মোশাররফ ঢাকা রিপোর্টার্স ইউনিটির দিকে আসছিল। এজন্য তারা জাতীয় প্রেসক্লাবের সড়ক ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আসার সময় একটি মাইক্রোবাস উল্টোদিক থেকে এসে তাদের সামনে দাঁড়ায়। এসময় মোটরসাইকেলে থাকা শিমুল পারভেজ সেই মাইক্রোবাস চালককে গাড়ি একটু পিছিয়ে নিতে বলেন। কিন্তু গাড়ি না সরিয়ে উল্টো গাড়ির চালক ও যাত্রীরা তাদের গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে তারা মোটরসাইকেল আরোহী সাংবাদিক মোশাররফকে ঘুষি মারে। এরপর মোটরসাইকেল থেকে নেমে সাংবাদিক শিমুল এর প্রতিবাদ করলে মাইক্রোবাসের চালক গাড়ী থেকেই ধারালো অস্ত্র দিয়ে শিমুলকে আঘাত করার চেষ্টা করলে তিনি তার হাত দিয়ে ঠেকান। কিন্তু তবুও হাতে আঘাত আঘাত লাগে এবং তার হাত কেটে গিয়ে রক্তাক্ত হয়। পরে চালক ও প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নেমে এসে তাদের বেধড়ক মারধর করতে থাকেন। এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে। সেই দৃশ্য দেখে পাশে থাকা জাতীয় প্রেসক্লাবের গেটের পাশে থাকা ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পান। এসময় জয়নাল নামের এক পুলিশ সদস্যের নেতৃত্বে অন্য পুলিশ সদস্যরা ছুটে যান। তারা গিয়ে অন্যদের ছত্রভঙ্গ করে দেন। কিন্তু পরে তারা তিন সাংবাদিকের ওপর চড়াও হয়। পারভেজ, নোমান ও শাকিল তাদের সাংবাদিক পরিচয় দেয়ার পর আরও বেশি করে মারধর করেন পুলিশ সদস্যরা। পরে তাদেরকে পুলিশ বক্সে নিয়ে আরও কয়েক দফা মারধর করা হয়।

আহত শিমুল পারভেজ জানান, মাইক্রোবাস চালক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর সেটির যাত্রীরা নেমেও আরেক দফা মারে। কিন্তু সেই দৃশ্য পুলিশ কাছ থেকে দেখলেও সাহায্যে এগিয়ে না এসে উল্টো আমাদের মারধর করেছে। পরিচয় দেয়ার পরও তারা দফায় দফায় পুলিশ বক্সে নিয়ে মেরেছে। যা অন্যায় ও ইচ্ছাকৃত বলে আমি মনে করি।
এ ঘটনায় আহত কেফায়েত শাকিল বলেন, তাদের পুলিশ মারছিল। আমি তাদের বাঁচাতে গিয়ে আমাকেও বেধড়ক মারধর করা হয়েছে। আহত ইউটিউবার শরীফ আলম বলেন, পুলিশ যখন তাদের হাসপাতালে না নিয়ে মারধর করছিল এ দৃশ্য ধারণ করায় আমাকেও মারধর করেছে।

সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের পানিতে পড়ে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার: সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের জায়গার পানিতে পড়ে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল পাঁচটার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন স্বরণিকা আবাসিক এলাকার আমিনুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে তিন বছরের শিশু তৌফিক তার বাবা রাজমিস্ত্রি ফারুকের সঙ্গে ওই বাড়িতে যায়। এসময় অসাবধানতাবশত লিফটের স্থানে জমে থাকা পানিতে পড়ে সে মারা যায়। পরে পুলিশকে না জানিয়ে শিশুটির লাশ তার গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়।

এঘটনায় এলাকাবাসী নির্মাণাধীন ভবনের মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন। তাদের অভিযোগ, কোন প্রকার সেফটি ব্যবস্থা ছাড়াই ওই ভবনে নির্মাণকাজ চলছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।”

আলমগীর মহীউদ্দীনের মৃত্যুতে মুক্ত গণমাধ্যম মঞ্চের শোক

0

স্টাফ রিপোর্টার:বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহীউদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক সংগঠন মুক্ত গণমাধ্যম মঞ্চ।

শনিবার এক শোকবার্তায় সংগঠনের সভাপতি শিমুল পারভেজ, সাধারণ সম্পাদক আব্দুল রহিম ও মুখপাত্র মুহাম্মদ আব্দুল্লাহ মজুমদার এক যৌথ বিবৃতি দেন।
অফিস বিভাগের পরিচালক এস এম নাসিম কর্তৃক পাঠানো শোকবার্তায় সংগঠনের নেতারা বলেন—
আলমগীর মহীউদ্দীন আজীবন গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা অপূরণীয়।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শুক্রবার বেলা দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মহীউদ্দীন শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

সাভারে ডিবির অভিযানে ৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার:সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের তেতুলঝোরা ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আবু রায়হান (২৫) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ দুয়ারি (জিয়া বাড়ি) গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় বসবাস করছিলো।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযানের পর তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়।

মিথ্যা তথ্য দিয়ে ভূমিদস্যু বানিয়ে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার: মিথ্যা তথ্য ও বামোয়াট মানববন্ধনের প্রতিবাদে ধামরাই থানার দেওনাই এলাকার মৃত আবু বকর এর ছেলে মো. আলী হোসেন ও তার পরিবার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন।

রবিবার সকালে এ সংবাদ সম্মেলনে আলী হোসেন বলেন, আমি ও আমার ছোট ভাই মো. সানোয়ার হোসেন আমাদের সাভারের বাড়ীতে বসবাস করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। এমতাবস্থার কিছু অসাধু ভূমি দখলকারী লোক আমাদেরকে ভূমিদস্যু বানিয়ে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে মানববন্ধন করে আমাদের সমাজে মানহানি ও সম্মানহানি করার চেষ্টা করছে। গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের ভাইদের কে ভূমিদস্যু বলে মিথ্যা তথ্য দিয়ে দেওনাই বাজারে মানববন্ধনের নিউজ প্রচার দেখে আমরা হতভম্ব হয়েছি। আমি ও আমার পরিবার তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, দেওনাই মৌজায় এস এ দাগ নং ৫৩৯ ও ৫৪০ এবং আর এস দাগ নং ৭৯৭ থেকে আমি ১৩ শতাংশ জমি ২-৯-১৯৯৮ ইং সনে ক্রয় করি যাহার দাতা কোরজত আলীর স্ত্রী ফজিলাতুন, যার দলিল নং ৭৬৫০ কালামপুর সাব রেজিস্ট্রার অফিসে সাবকবলা দলিল হয়। যাহা এস এ রেকর্ডিয় মালিক বান্দু মিয়া তাহার ওয়ারিশা মালিক ছেলে কোরজ আলী, যাহা গত ১৩-১২-৭৬ ইং তারিখে কোরজত আলী তাহার স্ত্রী ফজিলা খাতুন কে হেবানামা দলিলে ১৩ শতাংশ জমি দিয়ে যায় এবং কোরজত আলীর ফুপির ওয়ারিশান থেকে ফজিলা খাতুন খরিদ করেন ৮ শতাংশ এবং আনুমানিক আরো কিছু জমি স্বামীর ওয়ারিশ হিসেবে পায় ফজিলা খাতুন। অথচ এই জমিকে নিজেদের জমি দাবি করে আমার বিরুদ্ধে ধামরাই সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেন আবুল হোসেন পিতা আদম আলী যাহার মামলা নং-৪৬৫/২১ যাহা বর্তমান আদালতে চলমান আছে। গত কোরবানির আগে ৩-৬-২৫ ইং তারিখে আমরা গরু ক্রয় করার জন্য সিংশ্রী বাজারের পাশে একটি গরুর ফার্মের উদ্দেশ্যে দুপুরের পর সাভার থেকে বের হয়ে সেখানে যাই, আমরা গরু দেখছিলাম এমন সময় খবর পাই আবুল গংরা আমাদের জমিতে এসে ভাংচুর করছে পরে আমরা গরু না কিনে জমিতে আসি, তখন ওরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়, এতে আমরা কয়েকজন গুরুতর আহত হই, এ সময় আমার কাছে থাকা গরু ক্রয় করার জন্য ৫ লাখ ৭০ হাজার টাকা লুট হয়। এ বিষয়ে আমার ছোট ভাই সানোয়ার হোসেন বাদী হয়ে ধামরাই থানায় আশরাফ (৩০), আঃ জলিল (৪০), আশিক (৩৫), শরিফ (৩৫) ও সুজন (৩৪) এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যার নং-০৬।

তিনি আরও অভিযোগ করে বলেন, এখনও ১ ও ২ নং আসামী জামিন না নিয়ে এলাকায় বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছেন এবং আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার জীবন নিয়ে নিরাপত্তাহিনভায় আছি।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সন্ত্রাসী, টাকা লুটকারী, ভূমি দখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

২ইউনিয়নকে ঢাকা-১৯ থেকে ঢাকা- ২ এ অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত আসন পূণর্বিন্যাসে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তির বিপক্ষে ও ঢাকা-১৯ আসনে দুই ইউনিয়ন বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৩ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়া ব্রিজে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় হাতে হাত ধরে কয়েকশ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা-১৯ আসনের সাথে থাকতে চাই। আমরা ঢাকা-২ আসনে যেতে চাই না। আমাদের ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে। তাই আমরা সারা জীবন ঢাকা-১৯ আসনে ছিলাম ও ভবিষ্যতেও থাকতে চাই।”

এ সময় তারা আরও বলেন, “আমাদের ঢাকা-১৯ আসনে না রাখলে আমরা ঢাকা-আরিচা মহাসড়ক, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক ও বিরুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ করব। তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি, আমরা ঢাকা-১৯ আসনে থাকতে চাই।”

এ সময় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাবেক বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মনিরুল হক।

ডিবির অভিযানে বন্ধ কারখানায় ডাকাতিতে জড়িত ৩ জন গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার: ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ লুণ্ঠিত বেশ কিছু ইলেক্ট্রনিক্স পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তরের ডিবি। ঢাকা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) আরাফাতুল ইসলাম জানান, ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় গত ১৪ জুলাই থানায় একটি মামলা হয়। পরে ঢাকা জেলা উত্তর ডিবি তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার দুপুরে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে প্রথমে ডাকাত দলের সদস্য শাহাদাৎ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর থেকেই ডাকাত দলের সদস্য গোলাম রব্বানী ও রিমন খন্দকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার করা ডাকাত সদস্যদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং লুণ্ঠিত বেশকিছু ইলেক্ট্রনিক্স পণ্য জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার করা ব্যক্তিরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ডাকাতি করে আসছিল।
আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।