Home Blog Page 14

সাভারে রাজউকের অভিযানে সাত বাড়ির অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার:ড্যাপের আওতাধীন রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) এর অনুমোদনহীন ৩৩৮২ টি লিষ্টেট ভবনে নিয়মিত অভিযান পরিচালনা করছে রাজউক কতৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দক্ষিন কৃষ্ণপুর এলাকার মো. নূরুল ইসলাম এর ছয়তলা ও দেলোয়ার হোসেনের তিনতলা নির্মাণাধীন বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় বিদ্যুৎ মিটার জব্দ করে ভবনের সামনের কিছু অংশ ভেঙে দেয়া হয়। পরে রাজউক থেকে অনুমোদন নিয়ে পরবর্তী নির্মাণ কার্যক্রম চালানোর সতর্কবার্তা ও ৩শত টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা নিয়ে অভিযানের সমাপ্তি করা হয়।

অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনার নেতৃত্বে রাজউকের জোন তিন বাই তিনের অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল সহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাবৃন্দ অভিযানটি পরিচালনা করেন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা পুলিশ লাইন থেকে অতিরিক্ত ফোর্স ও সাভার থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করেন।

মুক্ত গণমাধ্যম মঞ্চের নির্বাহী কমিটির সভাপতি শিমুল পারভেজ সম্পাদক আব্দুর রহিম

0

স্টাফ রিপোর্টার:জুলাই শহীদ, জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী গণমাধ্যমকর্মীদের প্ল্যাটফর্ম ‘মুক্ত গণমাধ্যম মঞ্চ’র নির্বাহী কমিটি পুনর্গঠন হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) ঢাকার একটি রেস্তোরাঁয় এক সাধারণ সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এসময় কমিটিতে সভাপতি সৈয়দ শিমুল পারভেজ, নির্বাহী পরিচালক/মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার ও আবদুর রহিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন মুখ্য সংগঠক আক্তারুজ্জামান, বিভিন্ন বিভাগীয় পরিচালক বৃন্দের মধ্যে রয়েছেন, অর্থ বিভাগে রাশেদ মামুন, অফিস বিভাগে এসএম নাসিম, প্রশিক্ষণ বিভাগে মুসা আল আশয়ারী, প্রচার বিভাগে রাজিব হোসেন, নিরাপত্তা ও সার্বভৌম বিভাগে আবদুর রহমান,গণমাধ্যম পর্যবেক্ষণ ও জনসংযোগ বিভাগে ফাহিম আহমেদ বিজয়, আর্কাইভ ও তথ্য সংরক্ষণ বিভাগে মঈন মোশাররফ, সমতা ও সমন্বয় বিভাগে সাইফুল ইমদাদুল, পরিকল্পনা বিভাগে রহমতুল্লাহ মিয়া,আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফারুক আস্তানা, মানবসম্পদ উন্নয়ন বিভাগে নুরুন্নাহার চৌধুরী কলি, সংস্কৃতি বিভাগে নিথর মাহবুব, আইন ও কল্যাণ বিভাগে আব্দুল হাকিম, তথ্য ও প্রযুক্তি বিভাগে তাওসিফ মাইমুন,সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ বিভাগে মোঃ ইলিয়াস হোসেন ও কর্মসূচি বাস্তবায়ন বিভাগে আলেয়া আলো।

নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন, মাহফুজ উদ্দিন খান,মাহমুদুল হাসান সবুজ ও মোঃ নাঈম।
সভার সমাপনীতে মুক্ত গণমাধ্যম মঞ্চের অসুস্থ সাধারণ সম্পাদক আবদুর রহীমের সুস্থতা কামনা করা হয়।

সাভারে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা নিহত অন্তঃসত্ত্বা নারীর সন্ধান মিলেছে, স্বামী গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার:সাভারে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা নিহত নারী ছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা, নিহত তানিয়া আক্তার কে হত্যার উদ্দেশ্যে ঘুরতে যাওয়ার কথা বলে নির্জন স্থানে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী সোহাগ, এমনটি জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

রবিবার (২৭এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ বিষয়ে তিনি আরো জানান, নিহত তানিয়া আক্তার ও সোহাগ একই কারখানায় কাজ করতেন। সোহাগ ও তানিয়া পূর্বে বিবাহিত ছিলেন, প্রথম স্ত্রীর চাপে তানিয়াকে হত্যার উদ্দেশ্যে বিরুলিয়ার কালিয়াকৈর বাঁশবাগানে নিয়ে যায়, সহজে হত্যা করার উদ্দেশ্যে প্রথমে শারীরিক সম্পর্ক পরবর্তীতে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

আসামি সোহাগকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল ওয়াহাব।

উল্লেখ্য গত শুক্রবার রাত ১১ টায় নিহত তানিয়া আক্তারের মরদেহ কালিয়াকৈর বাঁশবাগান থেকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট সংবর্ধিত

0

স্টাফ রিপোর্টার: আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত ডক্টরেট ডিগ্রী অর্জন করায় সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট ও নিরাপদ সড়ক চাই সাভার শাখার কার্যকরী সদস্য মোহাম্মদ কামরুজ্জামানকে সংবর্ধনা দেয়া হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোহাম্মদ কামরুজ্জামান সম্প্রতি এ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করেন।

সাভার থানা রোডের একটি রেস্তোরা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই সাভার উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম ভিপি বিশিষ্ট ব্যবসায়ি শওকত আলী মাহমুদ,জাতীয় পদক প্রাপ্ত সালাউদ্দিন খান নঈম, সাভার উপজেলা মহিলা পরিষদের সভাপতি পারভীন ইসলাম,সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার, সাভার সিটিজেন ক্লাবের সিনিয়র সহসভাপতি ওয়াকিলুর রহমান প্রমুখ।

বিশ হাজার টাকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ছেড়ে দিলো পুলিশ

0

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মীর সুলাইমানের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার মো. হুমায়ুনের ছেলে ও স্থানীয় মনি স্টোরের মালিক মো. জুয়েলের বিরুদ্ধে চেক ডিজঅনার হওয়ায় আদালতে একটি সিআর মামলা (নং ৭৭/২৫) দায়ের করা হয়।
ওই মামলায় বিজ্ঞ আদালত জুয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মীর সুলাইমান প্রাইভেটকার ড্রাইভার মনির ও একজন সোর্স নিয়ে আসামি জুয়েলকে তার গোডাউন থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে প্রাইভেটকারে করে আশুলিয়ার পবনারটেক এলাকায় নিয়ে গিয়ে আটকে রেখে পরিবারের কাছ থেকে বিশ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়।

আসামি ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এএসআই মীর সুলাইমান বলেন, “আমার ওয়াইফ অসুস্থ,৫/৬ দিন ধরে বাড়িতে এসেছি,ক্লিনিকে দৌড়াদৌড়ি করতেছি। আমি এ বিষয় কিছুই জানি না, একসময় আসেন,চায়ের দাওয়াত রইল আমার তরফ থেকে চা খাওয়াবো।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম। ঘটনা সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সাভারে ঈদগাহ্ মাঠ প্রিমিয়ার লীগ-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভারে ঈদগাহ্ মাঠ প্রিমিয়ার লীগ-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাশন ঈদগাহ্ মাঠে সিজন-১২ এর এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় ঈদগাহ্ মাঠ যুব সমাজের সভাপতি মেহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. নজরুল ইসলাম। এ খেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আলহাজ্ব মো. হাবিবুর রহমান।
সিজন-১২ এর ফাইনাল খেলায় অংশগ্রহন করেন “রাসেল একাদশ বনাম জাহারা ফ্যাশন।” জাহারা ফ্যাশন টসে জিতে রাসেল একাদশকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। দশ ওভারে রাসেল একাদশ ২৩৪ রান সংগ্রহ করে। খেলায় রাসেল একাদশ ৫৯ রানের ব্যাবধানে জাহারা ফ্যাশনকে পরাজিত করে সিজন-১২ এর চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন জ্যাক আরিফ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ফয়সাল। ঈদগাহ্ মাঠ প্রিমিয়ার লীগ ২০২৫ সিজন-১২ এর আয়োজন করেন ঈদগাহ্ মাঠ আলোকিত যুব সমাজ ।

এ অনুষ্ঠানে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাজী মো. করিম পালোয়ান,হাজী মো. ফজলুল হক, হাজী মো. রফিকুল ইসলাম, কৃষিবিদ আবু আদনান সেলিম,হাজী মো. নুরুল ইসলাম, মোঃ ফজলু পালোয়ান প্রমুখ। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আলী আজম চৌধুরী

সাভারে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত:মেধাবী ও ত্যাগীদের মূল্যায়নের ঘোষণা

0

সাভার প্রতিনিধি:সাভার সদর ইউনিয়নের চাঁপাইন নিউ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো ছাত্রদলের
কর্মী সম্মেলন। শুক্রবার বিকেলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মাদ তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার। সঞ্চালনা করেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুব।

অনুষ্ঠানে ঢাকা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মাদ তমিজ উদ্দিন বলেন, “ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সকল কমিটিতে মেধাবী ও ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হবে। বিশেষ করে ৫ই আগস্টের আগে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদেরকেই সামনে রেখে রাজনীতির ভবিষ্যৎ নির্মাণ করা হবে।”
এ সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও সংগঠনের প্রতি অঙ্গীকার আরো দৃঢ় হয়েছে বলে জানান উপস্থিত নেতারা।

সাতক্ষীরায় স্টেজে আলেমকে গালি দেওয়া সেই রউফ দলের কেউ নন, দাবি বিএনপির

0

স্টাফ রিপোর্টার:কবির বিন সামাদকে অকথ্য ভাষায় গালি দেওয়া সেই আব্দুর রউফ বিএনপির দলীয় নেতা বা কর্মী নন বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এসব জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি।
এর আগে ২৩ এপ্রিল বুধবার ইসলামি বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আলোচনায় আসেন। বৃহস্পতিবার বিকেলে তৌহিদী জনতা ব্যানারে মানববন্ধন করেছে আলেম-ওলামারা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আব্দুর রউফকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে, আব্দুর রউফের এমন কর্মকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সংবাদ জড়িয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সৌথ স্বাক্ষরিত এক বিবৃতি দিয়েছে।

“বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো- গত ২৩ এপ্রিল রাতে সাতক্ষীরা জেলার আলিপুর ইউনিয়নে একটি মাহফিলে কবির বিন সামাদের সঙ্গে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফের অসৌজন্যমূলক আচরণের কারণে বিএনপিকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় যে খবর প্রচার করা হচ্ছে সেটা জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপি এই মর্মে বিবৃতি প্রদান করছে যে, আব্দুর রউফ দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিগত আওয়ামী সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় কেন্দ্রীয় বিএনপি তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছিলেন।
যেহেতু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি বহিষ্কৃত, সেহেতু আব্দুর রউফ বিএনপির দলীয় নেতা বা কর্মী নন, সে কারণে আব্দুর রউফকে বিএনপির সঙ্গে জড়িয়ে সব মিডিয়ায় প্রচার না করার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে বিনয়ের সঙ্গে অনুরোধ করা হচ্ছে।”

এর আগে, গত বুধবার (২৩ এপ্রিল) সাতক্ষীরা সদরের আলিপুর চেকপোস্ট মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে জনপ্রিয় ইসলামি বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত অতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে বেয়াদবসহ অকথ্য ভাষায় গালাগাল করেছে,থাপড় দিয়ে চোখ ব্রাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয়। এসময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তেজিত হলে আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে নেমে যায়।

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা

0

স্টাফ রিপোর্টার:ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সূত্র জানায়, উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম।

এসময় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অসংখ্য দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় দ্বিতীয়বারের মতো ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

এর আগেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব পালনকালে মামলার সুষ্ঠু তদন্ত করে রহস্য উদঘাটনের পর বিচারে সহায়তার জন্য বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পুরস্কারে ভূষিত হন চৌকস এই পুলিশ কর্মকর্তা। সাভার মডেল থানায় যোগদানের পর কমিউনিটি পুলিশিং এবং সমাজ সেবামূলক কার্যক্রমে অবদানের জন্য গত ২৮ ডিসেম্বর ২০২৪ সালের ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে এস এম আহসান স্মৃতি পদক-২০২৪ পুরস্কারে ভূষিত হন তিনি। এতে মোহাম্মদ জুয়েল মিঞার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম-সেবা। এত অর্জনের পরেও মুখে সরলতার ছাপ।

পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়৷ এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই ছুটে যায়৷ ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর মোহাম্মদ আতিকুর রহমানের স্থলাভিষিক হয়ে সাভার মডেল থানায় দায়িত্বভার গ্রহণ করে পরিস্থিতি পাল্টাচ্ছেন মোহাম্মদ জুয়েল মিঞা৷ সাভার মডেল থানায় পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন তিনি। তার অফিস কক্ষে সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে সেবাপ্রার্থী নাগরিকদের কথা মনোযোগ দিয়ে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন তিনি। দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ অর্জনে আরও এক ধাপ এগিয়ে নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা।

এছাড়াও মোহাম্মদ জুয়েল মিঞার সঠিক দিক-নির্দেশনায় দক্ষতার ফলস্বরূপ শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান ও উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির আল আহসান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফ আলী উপস্থিত ছিলেন।

সাভারে শিক্ষা উপকরণ ও সেবামূলক কার্যক্রম নিয়ে পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

0

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাভারে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। বুধবার সাভারের অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ, প্রাথমিক চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানীয় জল ও ওরস্যালাইন বিতরণ করা হয়।

এই মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদের পরীক্ষার সময় স্বাস্থ্য সুরক্ষা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে। তারা ছাত্রদলের এমন ব্যতিক্রমী ও দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনের।