Home Blog Page 15

সাভারে দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব, ৭ শিক্ষক বহিষ্কার

0

স্টাফ রিপোর্টার:ঢাকার সাভারে এসএসসি পরীক্ষার সময় বোর্ডের নিয়ম ভেঙে স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় সাতজন শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি দায়িত্ব পালনে গাফিলতির কারণে কেন্দ্র সচিবকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার এসএসসির গণিত পরীক্ষা চলাকালে সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই অনিয়ম ধরা পড়ে। কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি সরেজমিনে শনাক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার।
ইউএনও মো. আবু বকর সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট কেউ স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। অথচ নির্দেশনা অমান্য করে কেন্দ্রের মধ্যে স্মার্টফোন বহন করায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহম্মেদ ও আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে আরও পাঁচজন শিক্ষক-বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক ও রাশিদা বেগমকেও বহিষ্কারের আওতায় আনা হয়।
একইসঙ্গে দায়িত্ব পালনে গাফিলতির জন্য সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র-২ এর কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম রফিকুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থানে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তার।
ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে সদ্য অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামান বলেন, ‘ইউএনও স্যার পরিদর্শনে এসে কয়েকজন শিক্ষক ও পর্যবেক্ষকের কাছে স্মার্টফোন পান। আমি তাদের বারবার নিষেধ করেছিলাম, কিন্তু তারা শোনেননি। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার বলেন, ‘পরীক্ষা চলাকালে মোবাইল নিয়ে প্রবেশ ও দায়িত্বে অবহেলার কারণে অভিযুক্ত শিক্ষকদের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তারা ভবিষ্যতে আর কোনো এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। কেন্দ্র সচিবকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।’

সাভারের ১০ গ্রাম রেলিক সিটির দখলে, প্রতিবাদ করায় এক যুবককে মারধর

0

স্টাফ রিপোর্টার:অনুমোদনহীন অবৈধ রেলিক সিটি। আছে পেশীশক্তি আর সন্ত্রাসী বাহিনী। এই দিয়েই সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর ও রাজাবারবাগের ১০ গ্রাম দখলে নেমেছে রেলিক সিটি নামের এক ভূঁইফোর আবাসন। গ্রামবাসী জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি করায় তাঁদের উল্টো চাঁদাবাজ আখ্যা দিয়ে মারধর করে রেলিক সিটির সন্ত্রাসী বাহিনী। এতে নেতৃত্ব দেন রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ।

এ অন্যায়ের প্রতিবাদ করায় আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সালাউদ্দিন নামের এক যুবককে মারধর করে রেলিক সিটির সন্ত্রাসীরা।
মারধরে নেতৃত্ব দেন, রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ নিজে। শাহ নেওয়াজের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে গ্রামবাসীদের বিপক্ষে পাল্টা মানববন্ধন চলাকালে সালাউদ্দিন নিজ প্রয়োজনে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে ‘চাঁদাবাজ’ চাঁদাবাজ’ বলে পরিচয় করিয়ে দেয়।

চটকদার বিজ্ঞাপন দিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের। বানিয়েছে ৮ হাজার ২৫১ বিঘার মেগা সিটির নকশা। অথচ, এক শতাংশ জমিও রেলিক সিটির নামে নামজারি নেই।
সেই নকশায় গ্রামবাসীর বাড়িঘর, স্কুল-মসজিদ, মাদ্রাসা, এতিমখানা-বৃদ্ধাশ্রম এর জায়গায় প্লট দেখিয়ে বিক্রি করছে রেলিক সিটি। এর প্রতিবাদে গত সোমবার এলাকায় গ্রামবাসী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন করায় গ্রামবাসীকে চাঁদাবাজ আখ্যায়িত করে পাল্টা মানববন্ধন কর্মসূচি করে রেলিক সিটি। এতে ভাড়াটে লোকজনসহ চিহ্নিত ভূমিদস্যুরা অংশ নেয়। ঘটনাস্থলে গেলে প্রতিবাদকারী যুবকের ওপর হামলে পড়ে রেলিক সিটির সন্ত্রাসীরা।

সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্লিল) বিকেলে সাভার আমিনবাজার বেগুনবাড়ি ক্রীড়া সংস্হার আয়োজনে বিএনপি তুরাগ নদীর পাড়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নাামেন্টের আল আমিন ইন্টারপ্রাইজ বনাম আবদুল্লা ইন্টারপ্রাইজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যানের আলহাজ কফিল উদ্দিনের সুযোগ্য পুত্র পরিবহন সেক্টরের অন্যতম ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আজহারুল ইসলাম অভি।
এসময় আমিনবাজার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন বলেন, বিগত সরকারের আমলে ১৭ বছর আমিনবাজারে কোন খেলা হয় নাই, বর্তমান বিএনপির নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এখন থেকে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন ফালানসহ আমিনবাজার ইউনিয়ন ছাত্রদলসহ হাজার হাজার ফুটবল প্রেমিক।
খেলাটি পরিচালনা করেন রেফারী আবুল কালাম সহকারী অনিক ও অসীম।

নির্ধারিত সময়ে গোলশূন্য দুই দলের ভিতরে ড্র হলে ট্রাইবেকারে বিজয়ী দল আল আমিন এন্টারপ্রাইজ এর হাতে চ্যাম্পিয়ন পুরষ্কারটি তুলে দেন প্রধান অতিথি কফিল উদ্দিন।

আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

0

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় কার্টুন কারখানার ঝুট ব্যবসা দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে দুই রাউন্ড গুলি ছুড়ে জিয়া দেওয়ান নামের এক ব্যাক্তি। এঘটনায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানার  খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জিয়া দেওয়ান আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে। তিনি আধিপত্য বিস্তারের জন্য গুলি ছুড়েছেন বলে জানা গেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন দ্য নিউ নেশনকে বলেন, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবোর ফুলবাগান রোড এলাকায় এস.এ.এস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কাটুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় নিজ অবস্থান জানান দেওয়া ও আদিপত্য বিস্তারে অবৈধ বিদেশী পিস্তুল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে জিয়া দেওয়ান। এব্যাপারে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়া দেওয়ানের দেওয়া তথ্যমতে তারই বাড়ীর পারিবারিক কবরস্থানের কলা গাছের গোড়া থেকে বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তুলটির গায়ে MADE IN USA. NO-1117, ONLY ARMY SUPLY লেখা রয়েছে। এসময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার জিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। 

সাভারে জুলাই গ্যালারী প্রদর্শনী,বিজ্ঞান মেলা ও বৃত্তি প্রদান পালিত

0

স্টাফ রিপোর্টার: অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাভারে পালিত হলো জুলাই গ্যালারি প্রদর্শনী ,বিজ্ঞান মেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫।

শনিবার (১৯ এপ্রিল) সকালে সাভার থানা রোড মামুন পার্টি প্যালেস ও কমিউনিটি সেন্টারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জুলাই গ্যালারি প্রদর্শনী ,বিজ্ঞান মেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মো. সাইফুল ইসলাম রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর মিয়া মো. নুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটির স্কলার মুহাম্মদ ইউসুফ আল-মাক্কি, জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জাবাল-ই-নূর ফাউন্ডেশন আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ এবং সনদ প্রদান করা হয়।

চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা জেলা উত্তর ছাত্রদল সভাপতির হুঁশিয়ারি

0

স্টাফ রিপোর্টার:”ছাত্রদলের কেউ কখনো চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হবেন না। যদি কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

সাভারের শিমুলিয়া ইউনিয়নের কাছৈর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আজকের যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং সকল প্রকার অসামাজিক কাজ থেকে দূরে থাকতে হবে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব এবং সুস্থ জীবনধারায় গড়ে তোলে।”

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন বুলবুল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ শিমুলিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলাটি দেখতে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

সাভারে বাংলা নববর্ষের ৫দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার: নতুন বাংলা বছরের আনন্দঘন মুহূর্তকে প্রাণবন্ত করে তুলতে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাসন স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে আয়োজিত এ ৫ দিনব্যাপী উৎসব ঘিরে রাজাসন স্কুল মাঠে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। এ আয়োজনে যাতে কোনো ঘাটতি না থাকে, সেজন্য সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোমবার (১৪ এপ্রিল) সকালে শুভ উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।

বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ১৪,১৫,১৬,১৭ ও ১৮ এপ্রিল পাঁচ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রবিন হোসেন ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মাহাবুব সামির।

পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর লক্ষ্যে এ আয়োজনের মাধ্যমে এলাকাবাসীর জন্য এক অনন্য বৈশাখী অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় স্থানীয় নেতাকর্মীরা।
মেলা প্রাঙ্গণ পরিদর্শনের সময় নেতাকর্মীরা প্রতিটি স্টল ঘুরে দেখেন, শিশুদের চিত্তবিনোদনের রাইডগুলোয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং দর্শনার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। নাগরদোলা, জেড গ্যালারী ভূতের গলি, ঐতিহ্যবাহী খাবারের স্টলসহ থাকছে শিশু-কিশোরদের জন্য নানান আয়োজন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ভলেন্টিয়ারদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেন।

মেলা পরিদর্শন শেষে বক্তারা বলেন, “বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এলাকাবাসী যেন আনন্দমুখর পরিবেশে এই উৎসবে অংশ নিতে পারে, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”এই বৈশাখে রাজাসন স্কুল মাঠ হয়ে উঠবে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডসহ দূরদূরান্ত থেকে আগত মানুষের জন্য আনন্দ ও সংস্কৃতির প্রাণকেন্দ্র।

এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আশরাফ উদ্দীন,সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, ৮নং ওয়ার্ড কমিশনার প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মেহেদী রানা শহীদ, সাভার পৌর যুবদল নেতা মো. সোহেল প্রমুখ।

ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের বাড়ীতে হামলাকারী ‘লেগুনা আপেল’ গ্রেপ্তার

0

স্টাফ রিপোর্টার:গায়ে প্রেস লেখা পোশাক,লোহার রড হাতে ব্যক্তিটি আপেল মাহমুদ। সাভারে গেল জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে মিশে আন্দোলনকারীদের ওপর হামলা, মারধর,বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি ডাকাত সর্দার লেগুনা আপেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের বিশেষায়িত ইউনিট এলিট ফোর্স র‌্যাবের সহায়তায় নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল ঢাকার সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লার শুকুর মুন্সি ওরফে শুকুর কসাইয়ের ছেলে। তার বিরুদ্ধে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে গুজব ছড়ানোসহ সাংবাদিকদের হুমকি, মারধর, হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।
পুলিশ জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনরা বেশ কিছু মামলা করেছেন। এই মামলায় এজাহারভুক্ত আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার কথিত সাংবাদিক আপেল মাহমুদ। ছাত্র-জনতার গণআন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে প্রথমে শ্বশুর বাড়ি পাবনা, পরে বগুড়া ও সর্বশেষ নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন তিনি। বারবার স্থান পরিবর্তন করায় ৫ দিন অপেক্ষার পর রবিবার (১৩ এপ্রিল) দুপুরে তথ্য প্রযুক্তির সাহায্যে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসা থেকে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ৫ম শ্রেণি পড়ুয়া বখাটে আপেল বাবার পেশা কসাই ও লেগুনার ড্রাইভার হিসেবে পেশা শুরু করে পরবর্তীতে ছিনতাই, চুরি, ডাকাতি, পাঁচ নারীকে ধর্ষণসহ নানা ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে একসময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বনে যান। সে সময় সাভার মডেল থানার নোটিশ বোর্ডে তার ছবির পাশে আন্তঃজেলা ডাকাত সর্দারকে ধরিয়ে দিন লেখা ছিল। বিভিন্ন মামলায় কারাবাস করে জামিনে মুক্ত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক ছত্রছায়ায় শুরু করেন সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি। সবশেষে গেলো জুলাই-আগস্টে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ট সহযোগী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। একপর্যায়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলে এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেয়।
কক্সবাজারে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘সাংবাদিকতার আড়ালে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলের মতো আরও যারা চিহ্নিত অপরাধী এবং ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আপেলের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে একাধিক হত্যা মামলা করা হয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
প্রসঙ্গতঃ গ্রেপ্তারকৃত লেগুনা আপেলের বিরুদ্ধে সাভার প্রেসক্লাবসহ অন্তত এক ডজন সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, মারধর, নির্যাতন ও হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণ, ক্যামেরা ছিনতাই, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট, মসজিদের টাকা চুরিসহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে প্রকাশ্যে মারধর ও আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে।

সাভারে চলন্ত দুই বাসে ছিনতাই, স্বর্ণালংকার লুট

0

স্টাফ রিপোর্টার:সাভারে পৃথক স্থানে যাত্রীবেশে চলন্ত দু’টি বাসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার লুট করেছে ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা নারীদের টার্গেট করে ওই পরিবহনে উঠেছিলেন।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহন ও দুপুর ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী সাংবাদিক তায়েফুর রহমান বলেন, ‘আমি আমার স্ত্রী ও পরিবারসহ ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সাভার থেকে ওই বাসটিতে উঠি। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী যাত্রীবেশে বাসটিতে উঠে।
পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। তার মধ্যে আমার স্ত্রীর লকেটসহ প্রায় ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের টার্গেট ছিল নারী যাত্রীরা। কারন মোবাইল কিংবা টাকা-পয়সা তারা কিছু নেয় নি। শুধু স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।
এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে ছিনতাইয়ের ব্যাপারে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় সিএন্ডবি এর আগে রাজধানী পরিবহনের একটি বাসে হঠাৎ করে তিনজন ছিনতাইকারী ওঠেন। তাদের প্রত্যেকের কাছেই চাকু ছিল।
একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়, বাকি দুইজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল। আমার পাশে বসা নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। পিছনে বসা আরেকজন নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। তিনি বলেন, আমাদের দিনের বেলাতেও কোথাও যাওয়া নিরাপদ নয়।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এছাড়া পুলিশের একটি টিমও পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও গত শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ইতিহাস পরিবহনে ছিনতাইয়ের ঘটনাসহ বিভিন্ন সময়ে দিনের আলোতেই একাধিক ছিনতাইয়ের ঘটনার সাক্ষী অসহায় যাত্রীরা।

সাভারে অমর ২১ শে ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভারে অমর ২১শে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ই এপ্রিল) রাজাশন ছাত্র উন্নয়ন সংঘের উদ্যোগে ধরেন্ডা সেন্ট জোসেফস্ স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি. মেট্রোপলিটান খ্রীস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মিস্টার আগষ্টিন প্রতাপ গমেজ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি. খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মিস্টার মাইকেল জন গমেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ক্রীড়া অনুরাগী রাশেদুল ইসলাম রাসেল, সাভার ওয়াইএমসিএ এর প্রেসিডেন্ট মি. চয়ন রোজারিও, বিশিষ্ট সমাজসেবক মি. রতন এইচ রোজারিও সহ অনেকে।