স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পথচারী, শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর জয় রেষ্টুরেন্টের সামনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আয়োজনে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণ শেষে তমিজ উদ্দিন বলেন, “রমজান হলো সহমর্মিতা ও সংযমের মাস। ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে।”
এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ প্রমুখ।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ছাত্রদলের নেতারা। স্থানীয় জনগণ এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
স্টাফ রিপোর্টার: গাজায় ও ভারতের মুসলিমদের ওপর চলমান বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে মুসুল্লি ও তরুণ প্রজন্মের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা ইসরাইল কতৃক ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ও ভারতের মুসলিম নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। এসময় তাঁরা সকলকে ভারতীয় ও ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাভারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উদযাপনে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিরসনকল্পে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ঢাকা) রাফিউল আলম।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা মহাসড়কে অবৈধভাবে ফুটপাতে অস্থায়ী দোকানপাট ,রেন্ট-এ কার, অটোরিকশার দৌরাত্ম্য, ট্রাফিক ব্যবস্থার দূর্বলতা সহ যানজটের কারন চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের তাগিদ দেন। পরে স্থানীয় প্রশাসন এ সকল সমস্যা দূরীকরনের আশ্বাস দেন।
স্টাফ রিপোর্টার: আশুলিয়ার জামগড়ায় সড়ক দখল করে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করায় যুবলীগ নেতার ছোট ভাই ও তার লোকজনের অতর্কিত হামলায় সাংবাদিক আহত। চাঁদা আদায়েরর ফুটেজ সংগ্রহ করায় মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।
বুধবার (১ঌই মার্চ) রাত ৮ টার দিকে আশুলিয়ার জামগড়া মিজান পাম্পের সামনে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাম্পের মালিক জহিরুল ইসলাম ভূইয়া জামগড়া এলাকায় সড়কের বেশ কিছু স্থান দখল করে দোকান তৈরি করেন। তার নির্দেশে ভাড়া তুলেন স্থানীয় ইয়ারপুর যুবলীগর সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভূইয়ার ছোট ভাই খোকা ভূইয়া। শুধু তাই নয় জামগড়া থেকে ছয়তলা পর্যন্ত সড়ক দখল করে দোকান থেকে চাঁদা আদায় করেন তারা। আজকেও চাঁদা তুলতে গেলে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে যায়। এসময় সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায়।
হামলার প্রত্যক্ষদর্শী জানায়, সড়কে যানজট থাকায় পুলিশ নিরসনের কাজ করছিল। এসময় পাশেই চাঁদা তুলছিলেন খোকা ভূইয়ার লোকজন। সেসময় চাঁদা আদায়েরর ভিডিও সংগ্রহ করছিলেন কয়েকজন সাংবাদিক। এসময় পাম্পের মালিক জহিরুল ইসলাম ভূইয়ার নির্দেশে খোকা ভূইয়াসহ ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী রাম দা,চাপাতি ও দেশীয় অস্ত্রসহ সাংবাদিকের উপর হামলা চালায়। দাড়ালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে আহত করে। সাংবাদিকের সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত সাংবাদিক দৈনিক মুক্ত খবর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেন।
ঘটনাস্থলে পাশে থাকা অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক সুজন মিয়া বলেন, বিএনপি ও যুবলীগের নাম দিয়ে প্রায় ৫ শত দোকান থেকে জোর করে দৈনিক ও মাসিক চাঁদা আদায় করা হয় এমন তথ্যের সত্যতা যাচাই করতে যাই। এসময় আশুলিয়া থানা পুলিশের একটি দল যানজট নিরসনের কাজ করছিলেন। পরে তারা সরে গেলেই পুলিশের অনুপস্থিতে তাদের লোকজন চাঁদা তুলতে আসে। এসময় ভিডিও সংগ্রহ করছিলেন সাংবাদিক সেলিম হোসেন। কোন কিছু বুঝে উঠার আগেই দাড়ালো অস্ত্র, রাম দা ও চাপাতি দিয়ে অতর্কিত হামলা করায় গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এই চাঁদা আদায়ের সাথে জড়িত পাম্পের মালিক জহিরুল ইসলাম ভূইয়া জামগড়া এলাকায় সড়কের বেশ কিছু স্থান দখল করে দোকান তৈরি করেন। তার নির্দেশে ভাড়া তুলেন স্থানীয় বিএনপি নেতার ছেলে রিফাত ভূইয়া ও ইয়ারপুর যুবলীগর সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভূইয়ার ছোট ভাই খোকা ভূইয়া।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পর পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে। ওই এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবসময় পুলিশ টহলে থাকে। টহল টীম সরে গেলেই দুর্বৃত্তরা বিভিন্ন অপকর্ম করে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার:সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের দিকনির্দেশনায় সাভারে ছাত্রদলের উদ্যোগে ৫শত অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সাভার মডেল কলেজ, সাভার থানা ও সাভার পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে এই ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজখান নাঈম,সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইউসুফ ইসলাম রনি,পৌর ছাত্রদল নেতা সানি,সাভার থানা ছাত্রদল নেতা পাভেল খান ইফতি,ফয়সাল আহমেদ বাবু,সাভার মডেল কলেজ ছাত্রদল নেতা তানভীর তুসার রাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার:সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের দিকনির্দেশনায় সাভারে ছাত্রদলের উদ্যোগে ৫ শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সাভার কলেজ, সাভার থানা ও সাভার পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হিমেল খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব হোসেন, সাভার পৌর ছাত্রদল নেতা মো. তাইম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা এবং ছাত্রদল নেতৃবৃন্দের মানবিক প্রচেষ্টাকে প্রশংসা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার: সাভার পৌর এলাকার উত্তর ডগরমোড়া বাড়ির মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অত্যন্ত শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুল গফুর বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আমির আলী পিন্টু।
এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এডভোকেট মেহেদী হাসান মাসুম, মোহাম্মদ আলী পাঠান, পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম প্রমুখ।
সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে এ আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমিতির নেতৃবৃন্দ আগামীর পরিকল্পনা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এই আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
স্টাফ রিপোর্টার: সাভার নাগরিক ফোরামের উদ্যোগে রোববার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৬ মার্চ) সাভার থানা রোডের মামুন পার্টিপ্যালেসে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে নাগরিক ফোরামেরে আত্মপ্রকাশ ঘটে।
সাভার নাগরিক ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব এর সভাপত্বিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারী ও আসন্ন ঢকা-১৯ আসন, সাভারে দলের ঘোষিত সংসদ সদস্য প্রার্থী হাসান মাহ্বুব মাস্টার, সাভার পৌর সভার সাবেক মেয়র ও সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো: রেফাতউল্লাহ, সহকারি কমিশনার (ভূমি) সাভার সদর সার্কেল জহিরুল আলম, সাভার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: ইলিয়াছ খান, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসাইন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার কলেজের সাবেক ভিপি মো: বদিউজ্জামান বদির, সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাভার শাখার সভাপতি ও সাভার কলেজের প্রথম ভিপি মো: শওকত আলী মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম ধীমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাভার শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সালাহউদ্দিন খান নঈম, বিশিষ্ট ব্যবসায়ী মো: রহমত উল্লাহ, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আহসানউল্লাহ, সাভার মডেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিরাজুল ইসলাম,সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ প্রেসক্লাবের নবনির্বচিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ সাভার নাগরিক ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আজহারুল ইসলামের সঞ্চালনায় স্বগত বক্তব্য দেন সাভার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো: জিয়াউদ্দিন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাভার নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো: জয়নাল আবেদীন।
সভা শেষে জুলাই বিপ্লবে হতাহত ৫ জন এবং ২৫ দুস্থ পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: সাভারে সাবেক সাভার উপজলা চেয়্যারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাজিবের একান্ত সহযোগী মামুনকে (৩৫) ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. জালাল উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আসামি হল সাভারের তেঁতুলঝোড়া ভরারী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মামুন (৩৫)। এর আগে, বিশেষ অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করে মামুনকে।
জানা গেছে, মামুন তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের স্বঘোষিত সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়াও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের একান্ত সহযোগী ছিলেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা গেছে, ছাত্র হত্যার মামলার আসামীসহ সাভারের ত্রাস, কুখ্যাত চাঁদাবাজ ও অবৈধভাবে জমি দখলকারী ওই মামুনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
স্টাফ রিপোর্টার: সাভার পৌরসভার সাভার সদর ইউনিয়নের একাংশ ৩ নং ওয়ার্ডের আওতাধীন আইচানোয়াদ্দা মৌজাধীন এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদনটি দাখিল করেন স্থানীয় বাসিন্দা এবং চাপাইন নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
সম্প্রতি ওই এলাকাটি পৌরসভার আওতাভুক্ত করতে পৌর প্রশাসন কর্তৃক নেওয়া উদ্যোগের প্রতিবাদে আবেদনটি করা হয়। লিখিত আবেদনে বলা হয়, এলাকাটি বরাবরই ইউনিয়ন পরিষদের অধীনে ছিল এবং এখানকার নাগরিকরা ইউনিয়ন পরিষদ থেকেই তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করে আসছে।
কিন্তু সম্প্রতি সাভার পৌর প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পৌরসভার কর নির্ধারণ টিম এলাকাবাসীর তথ্য সংগ্রহ করার পাশাপাশি এবং পৌরসভার কর আরোপ করবে বলে জানানো হলে ক্ষোভের সৃষ্টি হয়। গত ২০ ফেব্রুয়ারি সাভার পৌরসভার একটি দল কর নির্ধারণের জন্য সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয়দের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে পৌরসভার কর্মীগন মাইকিং কার্যক্রম বন্ধ করে এবং স্থানীয়দের ক্ষোভের মুখে ফিরে যান বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে দাবি করা হয়, ওই এলাকার বাসিন্দারা কোনোদিনই পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের অধীনে থেকেই তাদের নাগরিক সুবিধা যথেষ্ট রয়েছে। বিশেষ করে পৌরসভার সঙ্গে সংযুক্ত হলে স্থানীয়দের চলাচলে সমস্যার সৃষ্টি হবে বলে মনে করছেন তারা।
এছাড়াও, পৌরসভার অন্তর্ভুক্ত হলে স্বাভাবিকভাবেই স্থানীয়দের উপর বর্ধিত কর আর্থিক চাপ সৃষ্টি করবে বলেও উল্লেখ করা হয় আবেদনে। স্থানীয়দের দাবি, ২০০৫ সালে একটি গেজেটে তাদের এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত দেখানো হয়। কিন্তু সেটি অকার্যকর, বেআইনি এবং ষড়যন্ত্রমূলক ছিল।