Home Blog Page 19

আশুলিয়ায় কাদেরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: ষড়যন্ত্রের পেছনে সাবেক ইউপি সদস্য হত্যা মামলার আসামি তাহের মৃধা

0

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি আশুলিয়ার আব্দুল কাদের শেখের বিরুদ্ধে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। 

জানা গেছে, এই ষড়যন্ত্রের মূল হোতা হলেন সাবেক ইউপি সদস্য বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলার আসামি আবু তাহের মৃধা, যিনি তার স্ত্রী জেসমিন আক্তারকে ব্যবহার করে কাদেরের বিরুদ্ধে সাজানো নাটক তৈরি করেছেন। মূলত আব্দুল কাদের তার শ্বাশুড়ি জেসমিনের কাছে বিভিন্ন সময়ে ১৭ লক্ষ ৫০ হাজার টাকাসহ আড়াই ভরি স্বর্ণালংকার জমা রাখেন। পরবর্তীতে টাকা না দেওয়ার পাঁয়তারা শুরু করে তার শাশুড়ি ও সৎ শশুর আবু তাহের মৃধা। পরে উল্টো কাদেরের শ্বাশুড়ি তার বিরুদ্ধে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার নাটক সাজিয়েছেন। তবে আব্দুল কাদের তার শ্বাশুড়ির কাছে গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত না পেয়ে আশুলিয়া থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি করেন।

আব্দুল কাদের  জানান, “তাহের মৃধা আমার সতালু শ্বশুর, তিনি দীর্ঘদিন ধরে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছেন। এবার তিনি তার স্ত্রীকে দিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।” উল্টো আমি তাদের কাছ থেকে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা সহ আড়াই ভরি স্বর্ণালংকার পাবো, সেই টাকা না দেওয়ার নতুন কৌশল এটা তাদের।

স্থানীয় সূত্র জানায়, তাহের মৃধা রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এই মিথ্যা অভিযোগ তুলেছেন। কাদের শেখ এ ধরনের ভুয়া সংবাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন প্রকৃত সত্য উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

সাভারে আন্ত:স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

0

স্টাফ রিপোর্টার:”ক্রীড়ার মাধ্যমে তৈরি হোক একতা ও বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড রাজাশন কিন্ডারগার্টেন আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সারাদিন সাভার পৌরসভার রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮নং ওয়ার্ড কিন্ডারগার্টেন এ্যসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯;এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ মো. দেলোয়ার হোসেন, হাজী মো. ফজলুল হক, ৮নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী রানা শহীদ, সাভার পৌর বিএনপি নেতা মোশারফ হোসেন মোল্লা, সাভার পৌর যুবদল নেতা মো. সোহেল মিয়া,মোঃ আবদুল আজিজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে রাজাশনের মোট ২১ টি স্কুল বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সাভারে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: “মাদককে না বলি, লেখাপড়া ও খেলাধুলাকে হ্যা বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের রাজাশনে অনুষ্ঠিত হলো ‘রাজাশন নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড রাজাশনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

ক্রীড়ানুরাগী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও চৌরঙ্গী সুপার মার্কেটের সভাপতি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. বেদন সরকার ও পার্ক ভিউ স্কুলের প্রধান শিক্ষক মো. আশরাফ আলী।

ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ওবায়দুর রহমান। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং আগামী সাভার পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাসেল।

টুর্নামেন্টে মোট ১২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় “ফ্রেন্ডস এলিভেন বনাম চাপাইন স্ট্রাইকারস।” শ্বাসরুদ্ধকর খেলায় ফ্রেন্ডস এলিভেনকে ৫৬ রানের ব্যবধানে পরাজিত করে চাপাইন স্ট্রাইকারস চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

টুর্নামেন্টের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন হিমেল খান। স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে দারুণ এক সন্ধ্যা উপভোগ।

সাভার বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টার: সাভার বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

রবিবার (২৩ফেব্রুয়ারি) দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার বয়েজ এন্ড গার্লস স্কুলের সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের কার্যকরী পরিষদের সদস্য মো. আব্দুল কুদ্দুস মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, বিদ্যালয়ের নির্বাহী উপদেষ্টা মো. জলিল মিয়া, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. মকসুদুল আলম, বিদ্যালয়ের নির্বাহী উপদেষ্টা ইলিয়াস আহমেদ, বিদ্যালয়ের নির্বাহী উপদেষ্টা সরোয়ার হোসেন, বিদ্যালয়ের নির্বাহী উপদেষ্টা বেদন সরকার, আল – ইহসান সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাভার বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক মন্ডলী সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার প্রতি উদ্বুদ্ধ করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

সাভারে চাঁদাবাজির এজাহারভুক্ত মামলার আসামিকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

0

স্টাফ রিপোর্টার: সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করার পর ছেড়ে দিয়েছে সাভার মডেল থানা পুলিশ।যার মামলা নং-১৫।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম তাকে আটক করেন। তবে কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

মামলার বাদী নজরুল ইসলাম অভিযোগ করেন, চাঁদাবাজির মামলায় নাম থাকা সত্ত্বেও সাদ্দামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে, যা আইনের লঙ্ঘন। 

তবে আটকের পরপরই ভাকুর্তা ফাঁড়ির এসআই সাইফুল নিউ নেশন-কে বলেন, সাদ্দাম নামের আসামিকে আটক করা হয়েছে,থানায় নিয়ে আসবো গাড়ির জন্য অপেক্ষা করছি।

তার কিছুক্ষণ পর এ বিষয়ে জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম বলেন, “সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছিল, তবে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।” মামলার এজাহারভুক্ত আসামিকে কেন ছেড়ে দেওয়া হলো, এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি ফোন কেটে দেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছিল। তবে থানায় না এনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, পুলিশ এধরণের কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজাহার ভুক্ত আসামিকে ছাড়ার কোনো নিয়ম নাই বলেও তিনি জানান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

রাতের খাবার শেষে এলাচ খেলে এই ৮ উপকার পাবেন

0

নিউস্টার ডেস্ক রিপোর্ট:এলাচ যে কেবল খাবারে সুগন্ধ যোগ করে সেটা নয়। নিয়মিত এলাচ খাওয়ার রয়েছে অনেক উপকারও। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ডায়েটারি ফাইবার, নিয়াসিন, পাইরিডক্সিন, রিবোফ্লোভিন, থিয়ামাইন, ভিটামিন এ, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও জিঙ্কের চমৎকার উৎস এই মসলা। মুখের দুর্গন্ধ দূর করতেও সুগন্ধি এলাচের জুড়ি নেই। রাতের খাওয়া শেষে প্রতিদিন এলাচ খেলে কোন কোন উপকার পাবেন জেনে নিন। 

১)রাতের খাবার শেষে এলাচ খেলে গ্যাস্ট্রিক বা পেট ফেঁপে যাওয়ার সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। ভরপেট খাওয়ার পর একটা এলাচ মুখে নিয়ে চিবালে পাকস্থলীর সমস্যা দূর হয়।

২)মেটাবোলিজম বাড়াতে সাহায্য করে এলাচ। ফলে ক্যালরি বার্ন ও হজম সহজ হয় এবং ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। 

৩)দাঁত ও মুখের সুস্বাস্থ্য বজায় রাখে এলাচ। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া ও মুখের দুর্গন্ধ দূর করে ওরাল হেলথ ভালো রাখে। 

৪)ব্রঙ্কাইটিস, বুকে কফ জমা, সর্দিকাশির সমস্যা দূর করতে সাহায্য করে উপকারী এলাচ।

৫)এলাচে থাকা কিছু উপাদান আমাদের স্নায়ু শিথিল করতে সহায়তা করে। ফলে রাতে ঘুম ভালো হয়। 

৬)অ্যান্টি-অক্সিডেন্টের দারুণ উৎস এলাচ। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে উপাদানটি। 

৭)এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকারক টক্সিন দূর করে হজমে সাহায্য করে। ফলে শরীর হয় ঝরঝরে।

৮)এলাচের অ্যান্টি-অক্সিডেন্টে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ও হৃদরোগের ঝুঁকি কমায়। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাভার রাইফেলস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত 

0

আলী হোসেন,সাভার প্রতিনিধি:

সাভার রাইফেলস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে স্কুলের মাঠ প্রঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাভার রাইফেলস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহবুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার পৌর ছাত্র দলের সাবেক সহ সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ মোশাররফ হোসেন,  বাংলাদেশ ব্যাংক-কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, সাভার রাইফেলস স্কুলের প্রধান শিক্ষক শামসুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অবিভাবক এবং এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

সাভারে অমর একুশে ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন 

0

স্টাফ রিপোর্টার: ‘মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টে-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ধরেন্ডা সেন্ট যোসেফস স্কুল মাঠে রাজাশন ছাত্র উন্নয়ন সংঘের আয়োজোনে এই খেলার উদ্বোধন করেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।

খেলার শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমিটির পক্ষ থেকে ধরেন্ডার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেরী নমিতা এসএমআরএ। 

উদ্বোধনী বক্তব্যে রাশেদুল ইসলাম রাসেল বলেন, খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকা যায়। খেলাধুলায় মন ও শরীর ভালো থাকে। আমি চাই খেলাধুলার মাধ্যমে যুবসমাজ আগামী দিনে একটি সুন্দর সমাজ গড়ে তুলবে। সুস্থ মানসিকতা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। আমি সব সময় খেলাধুলার সাথে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।

এসময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনি কস্তা, রাজাশন ছাত্র উন্নয়ন সংঘের প্রেসিডেন্ট অন্তর রোজারিও প্রমুখ।এ টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ‘রাজাশন সেন্ট ভিনসেণ্ট ক্লাব বি-টিম বনাম ধরেন্ডা যুব কল্যাণ সংঘ এ-টিম।

সাভারে খোলস পাল্টে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে 

0

স্টাফ রিপোর্টার: সাভার সরকারি কলেজে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে একদল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী। তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সাভার সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের কাছে পরিচয় আড়াল করে তাদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আমিন খান। পরে সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে তার নেতৃত্বে এই কর্মসূচি প্রত্যাহার করে বলে জানাযায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আমিন খান নামের এক ছাত্রলীগ নেতা, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তার নেতৃত্বে এখন শিক্ষার্থীদের আড়ালে থেকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছেন। আমিন খান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সক্রিয় কর্মী ছিলেন । তিনি সাবেক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও সাভার থানা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক রাজিবের আস্থাভাজন হিসাবে পরিচিত ছিলেন। যা তিনি ওই সময়ে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান দিতেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এসব ব্যক্তিরা কলেজের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করার এ ধরনের অপপ্রয়াস শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। তাই যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। কেউ অপরাধ করে পার পাবেনা।  তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

সাভারে আক্রান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার: সাভারে আক্রান উচ্চ বিদ্যালয়ের ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোল্ডেন চাইল্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাসান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাভার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন।

আক্রান উচ্চ বিদ্যালযয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোহসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাভার মডেল কলেজের সহকারী অধ্যাপক মো. আলী হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আক্রান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হারুন আল রশিদ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,ছাত্র/ছাত্রীবৃন্দ।